Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব সারে ভর্তুকির আহ্বান ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা শফিকুর রহমানের পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প; চিকিৎসাসেবা পেলেন শত শত রোগী পবিত্র ধর্মগ্রন্থেই সম্প্রীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া রয়েছে – জহির উদ্দিন স্বপন এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আবুধাবি থেকে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা! কাস্টমস গোয়েন্দার জালে ৪ কোটি ৯১ লাখ টাকার ৬টি স্বর্ণের ডিম! ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া

তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:47:19 pm, Friday, 28 August 2026
  • 36 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো,

চট্টগ্রামের হাটহাজারীর নন্দীরহাটে তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী সন্ত্রাসী জুয়েল আওয়ামী লীগের সময়ে এমপি মন্ত্রীদের নাম ভাঙ্গিয়ে এলাকায় মাদকের আধিপত্য বিস্তার করেন। দেশের পট পরিবর্তন হলেও মাদক ব্যবসায়ী জুয়েল কিছুদিন পুলিশের ভয়ে আত্মগোপনে চলে গেলেও গত কয়েক মাস ধরে এলাকায় মাদক ইয়াবার ব্যবসা শুরু করলে পুলিশ রহস্যজনক ভূমিকায়। যার কারণে মাদক ব্যবসায়ী জুয়েল ধরা ছোয়ার বাইরে বলে এলাকাবাসীর অভিযোগ। সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করার পরও গ্রেফতার না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। মাদক ইয়াবা চুরি, ছিনতাই, জবর দখলসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে জুয়েলসহ তার অনুসারীরা বিভিন্নভাবে হুমকি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখান বলে জানা গেছে।

মাদক মামলার আসামি জুয়েল প্রকাশ একাইত্তার অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছে। প্রতিদিন সন্ধ্যা হলে জুয়েলের নেতৃত্বে বসে মাদক ইয়াবার হাট। মাদক ইয়াবা মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলে গেলেও সে কৌশলে জামিনে বের হয়ে আবার শুরু করে ইয়াবাসহ নানা মাদক ব্যবসা।

এই সন্ত্রাসীর ভয়ে এলাকার লোকজন কথা বলার সাহস করে না। সম্প্রতি মাদক ব্যবসায়ী জুয়েলের বিরুদ্ধে এলাকাবাসী গণস্বাক্ষর করে স্বরাষ্ট্র মন্ত্রনালয়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চট্টগ্রামসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। এলাকাবাসী লিখিত অভিযোগ দেয়ার পর চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল ও তার সহযোগিতা গ্রেফতার না হওয়ায় এলাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্ঠি হয়েছে। মাদক ব্যবসায়ী জুয়েলকে গ্রেফতার করা না হলে এলাকাবাসী প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি দেয়ার ঘোষণা করেছেন। মাদক ব্যবসায়ী জুয়েলকে ২০১৮ সালে ৮ জুলাই বায়োজিদ থানায় পুলিশ ৪ হাজার ৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন যার বায়োজিদ থানা মামলা নং ১৯/২৬৫।

উক্ত মামলায় দীর্ঘদিন জেলে থাকেন। মাদক ব্যবসায়ী জুয়েল আওয়ামী লীগের সময়ে প্রভাবশলী নেতাদের ছত্রছায়ায় এলাকায় মাদক ব্যবসাসহ নানা সন্ত্রাসাী কর্মকান্ডসহ অপরাধ জগতের বিশাল নেটওয়ার্ক গড়ে তোলেন। মাদক ব্যবসার টাকা ভাগাভাগি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক হাত কেটে ফেলেন তার গ্রুপের সদস্যরা। গত ১২ বছর ধরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটছে। হাত কাটাকে পুঁজি করে কখনো কখনো শারীরিক প্রতিবন্ধি সেজে প্রশাসনের সহানুভূতি আদায়ের চেষ্টা করে থাকে সন্ত্রাসী এই জুয়েল। সন্ত্রাসী জুয়েলের বাড়ি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের নন্দিরহাট এলাকায়। তিনি মৃত জালাল আহমদ ছেলে।

স্থানীয়দের অভিযোগ, তার স্বয়সঙ্গী নিয়ে এলাকার অসহায় দরিদ্র লোকের জায়গা জমি দখল করে আসছে বহুদিন ধরে। এতে কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে। বিভিন্ন জায়গায় ভাড়াটে সন্ত্রাসী হিসাবে কাজ করে জুয়েল। সন্ত্রাসী জুয়েল ও তার দলবল নিয়ে নানা অপকর্মের কারণে এলাকার সাধারণ মানুষ আজ অতিষ্ঠ।

এতে এলাকার মানুষ ক্ষোভে ফুঁসে উঠতে শুরু করেছে। দ্রুত এই সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করার জন্য দাবী সর্বমহলের। গত ১৩ আগস্ট চিন্তিত মাদক ব্যবসায়ী জুয়েলের বিরুদ্ধে মোহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ কাশেম মিয়া, মো. সুজন, মো. রায়হান, হারুনুর রশীদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এলাকাবাসীর পক্ষে গণস্বাক্ষর করে বিভিন্ন দপ্তরে অভিযোগ করে মাদক ব্যবসায়ী জুয়েলকে গ্রেফতারের দাবি জানান।

এবিষয়ে জানতে চাইলে মুঠোফোনে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গ্রেফতারের জন্য নিয়মিত অভিযান চলছে, জুয়েলকে ধরার জন্য পুলিশ চেষ্টা করছে, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য উপরের কঠোর নির্দেশনা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা

তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ

আপডেট সময় : 07:47:19 pm, Friday, 28 August 2026