Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

ঝিকরগাছায় এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণ-অভিযুক্ত ৪ যুবক আটক

  • Reporter Name
  • আপডেট সময় : 02:58:30 pm, Monday, 17 March 2025
  • 135 বার পড়া হয়েছে

ঝিকরগাছায় এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণ-অভিযুক্ত ৪ যুবক আটক

সাব্বির হাসান,মণিরামপুর প্রতিনিধি
    
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে ফুল কিনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী -১৯-।
এ ঘটনায় ঝিকরগাছা ছাত্রদলের দুই নেতাসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ। রোববার -১৬ মার্চ- বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়ার একটি লিচুবাগানে এই ধর্ষণের ঘটনা ঘটে। আটককৃতরা হলেন গদখালী ইউনিয়নের পটুয়াপাড়ার মিজানুর রহমানের ছেলে ইয়াসির আরাফাত -২২- একই গ্রামের জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন -২৮- শরিফুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন বাপ্পী -২১- ও উজ্জ্বল হোসেনের ছেলে আমিনুর রহমান -২০-। এরমধ্যে আল মামুন বাপ্পী গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ইয়াসির আরাফাত দফতর সম্পাদক। এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী গণমাধ্যমকে বলেন,ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ধর্ষণের বিষয়টি আমাকে জানিয়েছেন। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
    
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের রাজগঞ্জ এলাকার বাসিন্দা। বেনাপোল খালার বাড়ি থেকে বাসযোগে ফিরছিলেন যশোরে কিন্তু গদখালীতে ফুল কিনতে বাস থেকে নামেন। সেখানে তিনি আমিনুর রহমানের ফুলের দোকানে যান। সেখানে চার যুবকের সঙ্গে পরিচয় হয় তার। একপর্যায়ে তাকে গদখালী এলাকায় ফুলবাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পটুয়াপাড়া গ্রামের এক ব্যক্তির লিচুবাগানে নিয়ে ধর্ষণ করে ওই চার যুবক। পরে জরুরি সেবার ৯৯৯ নাম্বারে কল দিয়ে বিষয়টি পুলিশকে জানান ভুক্তভোগী। খবর পেয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- বাবলুর রহমান খান ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধার করেন। এরপর মোবাইল নম্বর ট্র্যাকিং করে সন্ধ্যায় অভিযুক্ত ৪ জনকে আটক করে পুলিশ। খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র নূর-ই আলম সিদ্দিকী এবং এএসপি -নাভারণ সার্কেল- নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি বাবলুর রহমান খান জানান, ‘তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলার হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী বলেন, ‘আটক ৪ জনকে ঝিকরগাছা থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীকে মেডিক্যল পরীক্ষার জন্য যশোর ২৫০শষ্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

ঝিকরগাছায় এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণ-অভিযুক্ত ৪ যুবক আটক

আপডেট সময় : 02:58:30 pm, Monday, 17 March 2025