Dhaka , Tuesday, 8 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

  • Reporter Name
  • আপডেট সময় : 10:18:15 pm, Monday, 26 January 2026
  • 107 বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 36;

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী। ‘হাস’ প্রতীক নিয়ে তিনি ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেল সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি ও লেবুবুনিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের কাছে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে ব্যারিস্টার মঈন ফিরোজী বিশেষভাবে নারী ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের মতামত ও প্রত্যাশা শোনেন। পাশাপাশি নিজের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

এছাড়া উত্তমপুর বাজারের বিভিন্ন দোকানে গিয়ে তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এলাকার চলমান সমস্যা, উন্নয়ন ঘাটতি এবং সম্ভাবনার দিকগুলো তুলে ধরে তিনি ভোটারদের সমর্থন কামনা করেন।

এ সময় তিনি বলেন, আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। একটি প্রতিনিধিত্বশীল ও জনমুখী সংসদীয় ভূমিকার মাধ্যমে রাজাপুর–কাঁঠালিয়া এলাকার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করাই তাঁর লক্ষ্য।

তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা যদি আমাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করেন, তাহলে ‘হাস’ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। নির্বাচিত হলে রাজাপুর–কাঁঠালিয়ার সার্বিক উন্নয়ন এবং জনস্বার্থ রক্ষায় সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবো।”

নির্বাচনী প্রচারণাকালে তাঁর সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্থানীয়দের মতে, ব্যারিস্টার হিসেবে তাঁর পেশাগত অভিজ্ঞতা, সংযত বক্তব্য এবং ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ তাঁকে নির্বাচনী মাঠে আলাদা মাত্রা এনে দিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

আপডেট সময় : 10:18:15 pm, Monday, 26 January 2026