Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  দুর্গাপুরে লক্ষাধিক টাকার মালামালসহ এক তরুণ আটক ১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান বন্দরে অস্ত্র ও নগদ টাকাসহ ডাকাত সরদার মামুনসহ গ্রেপ্তার ৩ ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীঘিনালায় ধানখেতের আইলে মিলল আহত গন্ধগোকুল, উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ শেরেবাংলার অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণের আহ্বান ববি উপাচার্যের : বাংলার বাঘ ফাউন্ডেশনের স্মরণসভা ও গুণিজন সংবর্ধনা সরকার গঠনের ১৫ দিন না যেতেই সরকারের সমালোচনা শুরু করেন জামাত- এমপি খোকন তালুকদারের ময়মনসিংহে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, স্বাস্থ্যসেবাসহ মানবকল্যাণে কাজ করতে চান দুলাল উদ্দিন

ঝালকাঠি ইনসাফ মঞ্চ এর আত্মপ্রকাশ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:43:51 pm, Wednesday, 7 January 2026
  • 132 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থানে অনুপ্রাণিত হয়ে ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে তরুণদের সৃজনশীল ও প্রতিবাদী প্ল্যাটফর্ম ‘ঝালকাঠি ইনসাফ মঞ্চ’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি কালেক্টরেট চত্বরে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরে অবসরপ্রাপ্ত মেজর এম. এ. জলিল রচিত ‘অরক্ষিত স্বাধীনতা, পরাধীনতা’ বইটি নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন শহীদ ওসমান হাদীর বোন মাসুমা হাদী। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন,
“আমার সবকিছুই ছিল ওসমান। যে রাষ্ট্রে সার্বভৌমত্বের মাথায় গুলি লাগে, অথচ অপরাধীরা ধরা পড়ে না—সেই রাষ্ট্রে আমরা ন্যায়বিচার চাই। আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। তবুও ইনসাফের কথা বলার কারণেই আমার ভাইকে হত্যা করা হয়েছে। নির্বাচনের আগেই এই হত্যার বিচার নিশ্চিত করতে হবে।”
পাঠচক্র শেষে ঘোষণাপত্র পাঠ করেন খালেদ সাইফুল্লাহ। ঘোষণাপত্রে বলা হয়, ঝালাকাঠি ইনসাফ মঞ্চ হলো জুলাই গণঅভ্যুত্থানে অনুপ্রাণিত হয়ে ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঝালকাঠির তরুণদের একটি সৃজনশীল ও নাগরিক উদ্যোগ।
ঘোষণাপত্রে আরও উল্লেখ করা হয়—
“ইনসাফ ছাড়া রাষ্ট্র টেকে না, ন্যায়বিচার ছাড়া সমাজ সুস্থ থাকে না, আর তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো পরিবর্তন স্থায়ী হয় না। এই বিশ্বাস থেকেই আমাদের পথচলা।”
এতে স্পষ্ট করে বলা হয়, ঝালকাঠি ইনসাফ মঞ্চ কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন নয় এবং এটি কোনো ক্ষমতার মঞ্চও নয়। এটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, ন্যায়ের পক্ষে অবস্থান এবং পাঠচক্র, আলোচনা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সচেতন সমাজ গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম।
ঘোষণাপত্রে ইনসাফ, ন্যায়বিচার ও মানবিক মর্যাদার প্রশ্নে আপসহীন থাকার অঙ্গীকার করা হয়। একই সঙ্গে অন্যায়, নিপীড়ন ও রাষ্ট্রীয় অবিচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও নৈতিক প্রতিবাদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। তরুণদের মধ্যে দায়বদ্ধতা ও সচেতনতা বাড়াতে পাঠচক্র, আলোচনা ও সাংস্কৃতিক চর্চা জোরদার করার কথাও বলা হয়। পাশাপাশি মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখার ঘোষণা দেওয়া হয়।
ঘোষণাপত্রে শহীদদের স্মরণ করে বিশেষভাবে শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়, তাঁর হত্যা কেবল একজন মানুষকে হারানোর ঘটনা নয়; এটি দেশের ন্যায়বিচার ব্যবস্থার জন্য একটি কঠিন প্রশ্ন।
অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদীর স্মরণে স্লোগান দেওয়া হয়। ইসলামিক সংগীত পরিবেশন এবং মুড়ি ও বাতাসা বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন 

ঝালকাঠি ইনসাফ মঞ্চ এর আত্মপ্রকাশ

আপডেট সময় : 03:43:51 pm, Wednesday, 7 January 2026