Dhaka , Saturday, 11 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বন্যাকবলিত মানুষের পাশে সরকার আন্তরিকতা নিয়ে কাজ করছে:- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পাইকগাছায় সিভিল সার্জনের পরিদর্শন; পরিচ্ছন্নতা ও সেবার মানে গুরুত্বারোপ মধুপুরে চায়না জাল দিয়ে চলছে দেশীয় মাছ নিধনের মহোৎসব চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর গ্যাস সংকটে ঘোড়াশাল – পলাশ সারকারখানার উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হয়নি পাইকগাছায় নতুন কুঁড়ি ক্রীড়াবিদদের সংবর্ধনা, ক্রীড়া সামগ্রী বিতরণ পাঁচলাইশের হামজা খাঁ লেইন ও সংলগ্ন আবাসিকে কিশোর গ্যাং ও মাদকের স্বর্গরাজ্য, আতঙ্কে এলাকাবাসী আর্জেন্টিনার সংবাদ সম্মেলনে স্পেনকে নিয়ে প্রশ্ন ‘ফ্রান্সের স্পেনকে ভয় পাওয়া উচিত’ হালান্ড নাকি কেইন, কে এগিয়ে? আর্জেন্টিনার ম্যাচে যে কারণে ইংলিশ রেফারি ‘নিষিদ্ধ’ ইংলিশ পরীক্ষায় পাস করতে হালান্ডদের সামনে যেসব চ্যালেঞ্জ “দূষণ” পাইকগাছায় অসুস্থ ও অসহায় বৃদ্ধের পাশে ইউএনও; চিকিৎসা সহায়তা প্রদান কাউখালীতে সেতু নির্মাণ লক্ষ্যে নদী ও গাবখান চ্যানেল এলাকা পরিদর্শন করলেন সেতু সচিব নরসিংদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জের হাউলীপাড়া সমাজবাসীর উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল মাসদাইরে আলফালা সংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অতি বর্ষণে জলাবদ্ধ পাইকগাছা; জনজীবন বিপর্যস্ত পাইকগাছার সোলাদানায় ইউএনও’র পরিদর্শন; দুই স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ মধুপুরের নরকোনা মসজিদে খন্দকার মোতালিব হোসেন এর জুমার নামাজ আদায় ত্রিপুরার টানা বৃষ্টিতে মনু নদীর পানি বৃদ্ধি, রাজনগরের মনসুরনগরে বন্যা—স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের রামু উপজেলার ঈদগড়ে লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ ৪ দিন পর সাজিদের মরদেহ উদ্ধার কক্সবাজার-ঢাকাগামী সেন্টমার্টিন ট্রাভেলসে ৯২ হাজার ইয়াবা উদ্ধার, হেল্পার আটক কাউয়ারখোপের বন্যাকবলিত এলাকা ঘুরে দেখলেন এমপি লুৎফুর রহমান কাজল কুড়িয়ে পাওয়া ২ লাখ টাকা থানায় জমা দিয়ে পুরস্কৃত কক্সবাজার বিমানবন্দর আনসার ক্যাম্পের দুই সদস্য রূপগঞ্জে সরকারি খাল ভরাট করায় ৭ গ্রামের ২০ হাজার মানুষ পানি বন্দী, চরম ভোগান্তি মাননীয় প্রধানমন্ত্রী সমীপে খোলা চিঠি: বন্যাবিধ্বস্ত বাঁশখালীর আর্তনাদ ও স্থায়ী সমাধানের আকুল আবেদন রেকর্ড বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ পেলেন মেয়রের ত্রাণ সামগ্রী

ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে এলাকাবাসী

  • Reporter Name
  • আপডেট সময় : 06:49:36 pm, Sunday, 17 August 2025
  • 66 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি পৌরসভার রোনালসে রোড এলাকায় ‘দেশি ভোজ’ নামে পরিচিত একটি পাঁচতলা ভবন দক্ষিণ দিকে হেলে পড়েছে পাশের একটি চারতলা ভবনের ওপর। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি পৌরসভার ৬ নম্বর হোল্ডিংয়ের এই ভবনটির মালিক মো. মোস্তাফিজুর রহমান। তার বাবার নাম মো. সাহেদ হাওলাদার। অভিযোগ রয়েছে—দ্বিতল ফাউন্ডেশনের ওপর অনুমোদনহীনভাবে পাঁচতলা পর্যন্ত ভবনটি নির্মাণ করা হয়। ভবনটির কোনো অনুমোদিত নকশা নেই। কয়েক বছর আগে ভবনটি হেলে পড়লেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে বাধা দেওয়া হয়েছিল।
এক সময় ভবনটির নিচতলায় মাসুম নামের এক ব্যক্তি ‘দেশি ভোজ’ নামে একটি রেস্তোরাঁ চালাতেন। স্থানীয়দের অভিযোগ, তিনি ক্ষমতাসীন দলের প্রভাব ব্যবহার করে ভবনটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেননি।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত চারতলা ভবনের মালিক আসমা রহমান লিখিত অভিযোগে জানিয়েছেন, অবৈধভাবে নির্মিত এ ভবন তার ভবনের গঠনগত ক্ষতি করছে এবং প্রাণহানির ঝুঁকি তৈরি করেছে। দ্রুত বিশেষজ্ঞ দিয়ে ভবনটি পরিদর্শন করে সংস্কার কিংবা প্রয়োজন হলে অপসারণের দাবি জানান তিনি।
ঝালকাঠি পৌরসভার প্রকৌশলী নাজমুল হাসান বলেন, “ভবনটি অনেক আগেই হেলে পড়েছিল। কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে ব্যবস্থা নেওয়া যায়নি। সম্প্রতি প্রতিবেশীর লিখিত অভিযোগের পর বিষয়টি আবার সামনে এসেছে। আগামীকাল (রোববার) ভবন মালিককে নোটিশ পাঠানো হবে। তাদের কাগজপত্র যাচাইয়ের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হবে।”
এদিকে এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনের কার্যকর উদ্যোগ না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বন্যাকবলিত মানুষের পাশে সরকার আন্তরিকতা নিয়ে কাজ করছে:- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় : 06:49:36 pm, Sunday, 17 August 2025