Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন  দুর্গাপুরে লক্ষাধিক টাকার মালামালসহ এক তরুণ আটক ১৩৫ টন চালে ক্ষতিকর মাত্রায় অ্যাফ্লাটক্সিন পাওয়ার প্রতিবেদন নিয়ে শিপিং এজেন্টের আপত্তি নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সব উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান বন্দরে অস্ত্র ও নগদ টাকাসহ ডাকাত সরদার মামুনসহ গ্রেপ্তার ৩ ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীঘিনালায় ধানখেতের আইলে মিলল আহত গন্ধগোকুল, উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ শেরেবাংলার অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণের আহ্বান ববি উপাচার্যের : বাংলার বাঘ ফাউন্ডেশনের স্মরণসভা ও গুণিজন সংবর্ধনা সরকার গঠনের ১৫ দিন না যেতেই সরকারের সমালোচনা শুরু করেন জামাত- এমপি খোকন তালুকদারের ময়মনসিংহে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, স্বাস্থ্যসেবাসহ মানবকল্যাণে কাজ করতে চান দুলাল উদ্দিন

ঝালকাঠিতে সেজদারত অবস্থায় মুসল্লির ইন্তেকাল

  • Reporter Name
  • আপডেট সময় : 08:25:40 pm, Sunday, 4 January 2026
  • 125 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলায় এশার নামাজ আদায়ের সময় সেজদারত অবস্থায় আবুল হোসেন তালুকদার (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত আবুল হোসেন তালুকদার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের বাসিন্দা। তিনি মৃত আব্দুল মন্নান তালুকদারের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন। তার জানাজায় বিপুলসংখ্যক মুসল্লি ও এলাকাবাসী অংশ নেন। আকস্মিক এই মৃত্যুকে ঘিরে জানাজার সময় এলাকায় শোকের মাতম সৃষ্টি হয়, অনেক স্বজন ও মুসল্লিকে আবেগাপ্লুত হতে দেখা যায়।
পরিবার ও প্রত্যক্ষদর্শী মুসল্লিদের ভাষ্য অনুযায়ী, শনিবার সারাদিন তিনি ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন। মাগরিবের নামাজ বাড়িতে আদায় করে প্রয়োজনীয় কেনাকাটার উদ্দেশ্যে কুমারখালি বাজারে যান। পরে এশার নামাজ আদায় করতে রাত সাড়ে ৮টার দিকে কুমারখালি বাজার মসজিদে যায়। নামাজের সময় সেজদায় থাকা অবস্থায় হঠাৎ করে নিথর হয়ে পড়েন আবুল হোসেন তালুকদার। নামাজ শেষে তাকে সাড়া না পেয়ে মুসল্লিরা কাছে গিয়ে দেখেন, তিনি ইতোমধ্যেই ইন্তেকাল করেছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আবুল হোসেন তালুকদার ছিলেন সৎ, শান্ত স্বভাবের ও অত্যন্ত ধর্মপ্রাণ একজন মানুষ। তিনি নিয়মিত নামাজ আদায় করতেন এবং এলাকায় একজন ভদ্র ও পরিশ্রমী কৃষক হিসেবে সুপরিচিত ছিলেন।
নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম তালুকদার বলেন, “আল্লাহ যেভাবে তাকে নিয়েছেন, তা সত্যিই সৌভাগ্যের। ইবাদতের মধ্যেই তার দুনিয়ার সফর শেষ হয়েছে।” তার ইন্তেকালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই এই মৃত্যুকে একজন ধর্মপ্রাণ মানুষের জন্য মর্যাদাপূর্ণ পরিণতি হিসেবে দেখছেন এবং মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন 

ঝালকাঠিতে সেজদারত অবস্থায় মুসল্লির ইন্তেকাল

আপডেট সময় : 08:25:40 pm, Sunday, 4 January 2026