Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ২৮জন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:48:52 pm, Thursday, 6 November 2025
  • 109 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে ডেঙ্গু পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নিচ্ছে। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে এবং জেলার চার হাসপাতালে ভর্তি আছেন আরও ২৮ জন রোগী।
জানা গেছে, মৃতরা হলেন কাঁঠালিয়া উপজেলার মৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের মো. সরা বালির ছেলে ফরিদ হোসেন (৩০) এবং আব্দুল আলির ছেলে ষাটোর্ধ্ব তোকাবালি। তারা দুজনই বুধবার রাতে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সংরক্ষিত আসনের ইউপি সদস্য শাহনাজ পারভীন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে ৫ জন, নলছিটি হাসপাতালে ১ জন, রাজাপুর হাসপাতালে ১৬ জন এবং কাঁঠালিয়া হাসপাতালে ৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। চলতি বছরে এ পর্যন্ত জেলায় মোট ৬৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।
নিহত তোকাবালির পরিবার জানায়, তিনি অসুস্থ হলে প্রথমে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অপরদিকে ফরিদ হোসেনকে কাঁঠালিয়া হাসপাতাল থেকে প্রথমে ভাণ্ডারিয়া হাসপাতালে এবং পরে বরিশাল নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই পরিস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে।
ঝালকাঠি সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, “জেলায় দুজন ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে মৃত্যুবরণ করেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। জেলার মধ্যে সবচেয়ে বেশি রোগী সনাক্ত হয়েছে রাজাপুর উপজেলায়।”
চিকিৎসকরা বলছেন, এবছর বর্ষার স্থায়িত্ব বেশি হওয়ায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। শুধু শহর নয়, উপজেলার গ্রামাঞ্চলেও দ্রুত হারে রোগী বাড়ছে। তারা মনে করিয়ে দিচ্ছেন, ডেঙ্গু মোকাবেলায় চিকিৎসার পাশাপাশি পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়ানো জরুরি।
বিশেষজ্ঞদের পরামর্শ, আক্রান্ত এলাকা ও পানি জমা স্থানে নিয়মিত তল্লাশি ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মশার বংশবিস্তার রোধে ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

ঝালকাঠিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ২৮জন

আপডেট সময় : 08:48:52 pm, Thursday, 6 November 2025