Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে

ঝালকাঠিতে জামায়াতের মানববন্ধন: “জুলাই সনদ বাস্তবায়ন না হলে ড. ইউনূসও অবৈধ” 

  • Reporter Name
  • আপডেট সময় : 07:58:50 pm, Thursday, 16 October 2025
  • 112 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ড. মুহাম্মদ ইউনূসও অবৈধ হয়ে যাবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান। তিনি বলেন, “এই সরকারের অধীনে কোনো নির্বাচন বৈধ হতে পারে না। জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া ড. ইউনূস নেতৃত্বাধীন সরকার কিংবা পরবর্তী নির্বাচনে গঠিত সরকার—সবই অবৈধ হিসেবে বিবেচিত হবে।”
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান আরও বলেন, “বিপ্লবের মাধ্যমে যে সরকার আসে তারাই সংবিধান। জনগণের রক্ত ও আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সনদই হবে জনগণের ম্যান্ডেটের প্রতিফলন। আমরা স্পষ্টভাবে বলছি—জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই।”
প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনটি চাঁদকাঠী থেকে সাধনার মোড় পর্যন্ত বিস্তৃত হয়। এতে কয়েক শতাধিক জামায়াত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ফরিদুল হক, নায়েবে আমীর অ্যাডভোকেট আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, সদর আমীর মাওলানা মনিরুজ্জামান, পৌর আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার এবং সদর উপজেলা আমীর মাওলানা মনিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে হবে।” তারা অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং আন্দোলনকে আরো বেগবান করার ঘোষণা দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী

ঝালকাঠিতে জামায়াতের মানববন্ধন: “জুলাই সনদ বাস্তবায়ন না হলে ড. ইউনূসও অবৈধ” 

আপডেট সময় : 07:58:50 pm, Thursday, 16 October 2025