Dhaka , Tuesday, 8 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

ঝালকাঠিতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান

  • Reporter Name
  • আপডেট সময় : 08:39:46 pm, Friday, 30 January 2026
  • 82 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে নির্বাচনী সমাবেশে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) উপজেলার শুক্তাগর ইউনিয়নের জামায়াতে ইসলামীর আয়োজনে সাংগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী সমাবেশে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন।
জামায়াতে ইসলামীতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল আমিন, রাজাপুর উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, ভান্ডারিয়া পৌর গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. নাসির উদ্দিন, গালুয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের সদস্য মো. জসিম এবং ঝালকাঠি জেলা শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রহমতুল্লাহ।
ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক। এছাড়াও বরিশাল জজ কোর্টের আইনজীবী শাহ আলম, এনসিপি নেতা মো. শাকিল আহমেদ, রাজাপুর উপজেলা আমীর মাস্টার কবির হোসেন।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের রাজনীতি, সৎ নেতৃত্ব ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলটির সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে এবং ভবিষ্যতে আরও নেতা-কর্মীর যোগদানের আশা প্রকাশ করেন তারা।
নবাগত নেতা-কর্মীরা জানান, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের সুস্পষ্ট অঙ্গীকার থাকায় তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী, অন্যান্য রাজনৈতিক দল সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির রাজনীতিতে জড়িয়ে পড়ায় ক্ষমতায় গেলে দেশে প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়।
এ সময় জামায়াতে ইসলামী নেতারা নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ঝালকাঠিতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান

আপডেট সময় : 08:39:46 pm, Friday, 30 January 2026