Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

“জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই”-গোলজার আহমদ হেলাল

  • Reporter Name
  • আপডেট সময় : 08:37:17 pm, Wednesday, 29 October 2025
  • 130 বার পড়া হয়েছে

শেখ জাবেদ আহমদ, সিলেট মহানগর প্রতিনিধি:

সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী সাংবাদিক গোলজার আহমদ হেলাল বলেছেন, জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।দুনিয়াব্যাপী জলবায়ু পরিবর্তন বিশ্বায়নের একটি চ্যালেঞ্জ।তিনি বলেন, প্রতিনিয়ত এই পরিবর্তনে পরিবেশ ও জীববৈচিত্র্যের পাশাপাশি সমাজ জীবনেও এর প্রভাব পড়ছে।তিনি বলেন,বৃক্ষরোপণ সবুজ পৃথিবী গড়তে সহায়তা করবে।আমরা একটি সবুজ বাংলাদেশ গড়তে চাই।গাছপালা রক্ষার পাশাপাশি বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।এতে করে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি আর্থিক সমৃদ্ধির উন্নয়ন ঘটানো সম্ভব। তিনি বৃক্ষ কর্তন না করতে সকলের প্রতি আহবান জানান।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর ইউনিয়নের শিকারখা সাকসেস গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বৃক্ষরোপণ কর্মসূচির গাছগুলো উপহার দেন সাংবাদিক ও ছড়াকার সৈয়দ মুহিব রহমান মিছলু।প্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষক হেলাল আহমদ,প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুল ক্যাম্পাসে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন অতিথিবৃন্দ।এসময় সাংবাদিক মুরাদ হাসান,সাংবাদিক শুয়েব রানা,অভিভাবকগণ ও সুধীজন উপস্থিত ছিলেন। এর পূর্বে প্রধান অতিথি বিভিন্ন শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ খবর নেন।

বৃক্ষরোপণকালে প্রধান অতিথি বলেন, গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি জীববৈচিত্র্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার গুরুত্বপূর্ণ মাধ্যম। সমাজের প্রতিটি মানুষ যদি বছরে অন্তত একটি গাছ রোপণের অভ্যাস গড়ে তোলে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী তৈরি করা সম্ভব।

তিনি বলেন,নিজের জীবনের পরিবর্তন ঘটিয়ে সমাজের কল্যাণে ব্রতী হওয়ার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন সিলেটের তরুণ সমাজসেবক, সাংবাদিক ও ছড়াকার সৈয়দ মুহিবু রহমান মিছলু। ২০১৮ সালের ২৭ আগস্ট ধূমপান ত্যাগ করার পর তিনি একটি মহৎ অঙ্গীকার করেন: ধূমপানে যে অর্থ ব্যয় করতেন, সেই টাকায় তিনি সমাজের কল্যাণে কাজ করবেন। পরিবেশের ক্ষতি এবং স্বাস্থ্যের ঝুঁকি তাঁকে গভীরভাবে ভাবিয়ে তোলে এবং সেই ভাবনা থেকেই জন্ম নেয় এই ‘নীরব বিপ্লব’।
এরপর থেকেই তিনি প্রতিদিনের আয়ের একটি অংশ সঞ্চয় করে বর্ষা মৌসুমে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করে আসছেন সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।জৈন্তাপুর উপজেলার শিকারখা সাকসেস গার্লস স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি এই মহৎ ধারাবাহিকতারই একটি অংশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি গোলজার আহমদ হেলাল সৈয়দ মুহিবু রহমান মিছলুর এই উদ্যোগকে ‘নিরব বিপ্লব’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, একজন মানুষ নিজের ভুল সংশোধন করে যখন সমাজের জন্য কাজ শুরু করেন, তখন তা অন্যদের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠে। ধূমপান ত্যাগ করে মিছলু যে উদ্যোগ নিয়েছেন, তা কেবল পরিবেশ রক্ষায় নয়, মানবিক মূল্যবোধেরও এক উজ্জ্বল প্রতিফলন। তরুণ সমাজকে তাঁর পথ অনুসরণ করার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও তাদের উচ্ছ্বাস প্রকাশ করে। গাছের চারা হাতে নিয়ে হাসিমুখে তারা জানায় “আমরা সবাই চাই, আমাদের স্কুল সবুজে ঘেরা থাকুক। মিছলু ভাইয়ের মতো আমরাও প্রতিজ্ঞা করছি, গাছ লাগাব আর প্রকৃতিকে ভালোবাসব।’

নিজের উদ্যোগে বছরের পর বছর ধরে এই কর্মসূচি চালিয়ে যাওয়া সৈয়দ মুহিবু রহমান মিছলু জানান, তিনি বিশ্বাস করেন ছোট একটি ভালো কাজও যদি নিয়মিত করা যায়, তাহলে তা একসময় সমাজে বড় পরিবর্তন আনতে পারে। গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জীবনও বাঁচায়।

পরিবেশ সচেতনতা, মানবিকতা ও নৈতিক দায়িত্ববোধের এক অনন্য মেলবন্ধন গড়ে তুলেছেন সৈয়দ মুহিবু রহমান মিছলু। তাঁর এই উদ্যোগ প্রমাণ করে প্রকৃতি ও মানুষের কল্যাণে আন্তরিক হলে, একজন মানুষও পরিবর্তনের সূচনা ঘটাতে পারে।তাঁর এই বার্তাই যেন সবার মনে অনুপ্রাণিত হয়। ধূমপান নয়, গাছ লাগানোই হোক অভ্যাস ধোঁয়া নয়, সবুজেই বাঁচুক পৃথিবী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

“জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই”-গোলজার আহমদ হেলাল

আপডেট সময় : 08:37:17 pm, Wednesday, 29 October 2025