Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী যুবলীগ নেতা বোমা জলিলকে গ্রেফতার করেছে র‍্যাব।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:00:46 pm, Sunday, 3 November 2024
  • 119 বার পড়া হয়েছে

ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী যুবলীগ নেতা বোমা জলিলকে গ্রেফতার করেছে র‍্যাব।।

শরীয়তপুর প্রতিনিধি।।

৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলিবর্ষণে হত্যা মামলায় জাজিরার বিলাসপুর ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী জলিল মাদবরকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। 

রবিবার -০৩ নভেম্বর- সকালে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-ফারুক আহমেদ।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর ভেরিফাইড ফেসবুক পেইজে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় শনিবার -২ নভেম্বর- সকালে রাজধানীর শাহবাগ থানাধীন আলপনা টাওয়ার এলাকা থেকে এম. এ. জলিল ওরফে জলিল মাদবর ওরফে বোমা জলিলকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-১০ সুত্রে জানা যায়- গত ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার চার রাস্তার মোড়ে ছাত্র-জনতা শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করা আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ গুলিবর্ষণ করলে সেখানে বেশ কয়েকজন আহত ও নিহত হয়। 

এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৮ জনের নাম উল্লেখ করে ২’শ থেকে ৩’শ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। যার মামলা নম্বর-৫৪।

মামলার বিষয়ে জানতে পেরে বিলাসপুরের যুবলীগ নেতা জলিল মাদবরসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যান। 

পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঐ ঘটনার সাথে জড়িত জলিল মাদবরকে শাহবাগ থানাধীন আলপনা টাওয়ার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জলিল মাদবর উল্লেখিত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। পরে তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি- ফারুক আহমেদ বলেন- র‍্যাব-১০ জলিল মাদবরকে শনিবার সন্ধায় আমাদের কাছে হস্তান্তর করেছে। রবিবার -০৩ নভেম্বর- সকালে তাকে গত ৫ আগস্ট নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলিবর্ষণের অপরাধে যাত্রাবাড়ী থানার ৫৪নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

জাজিরা থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত যুবলীগ নেতা জলিল মাদবরের বিরুদ্ধে হত্যা- বিস্ফোরক- চুরি-ছিনতাই-চাঁদাবাজি- মাদক ও লুটপাটসহ অন্তত ৪৩ টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় অব্যাহতি পেলেও বেশ কিছু মামলায় তিনি পলাতক আসামী ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা

ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী যুবলীগ নেতা বোমা জলিলকে গ্রেফতার করেছে র‍্যাব।।

আপডেট সময় : 02:00:46 pm, Sunday, 3 November 2024