Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

চিপ রফতানি নিষেধাজ্ঞা শিথিল করছে চীন, যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্যচুক্তিতে নতুন অগ্রগতি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:52:40 pm, Monday, 3 November 2025
  • 150 বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

বিশ্বব্যাপী গাড়ি উৎপাদনে গুরুত্বপূর্ণ অটোমোটিভ কম্পিউটার চিপের ওপর আরোপিত রফতানি নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে চীন।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পাদিত নতুন বাণিজ্যচুক্তির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

দক্ষিণ কোরিয়ায় গত সপ্তাহে দুই দেশের রাষ্ট্রপ্রধান—শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর হোয়াইট হাউস এক ফ্যাক্টশিটে চুক্তির বিস্তারিত নিশ্চিত করে।

চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছে—যুক্তরাষ্ট্রের সয়াবিন রফতানি, বিরল ধাতু সরবরাহ এবং ফেন্টানিল তৈরির উপকরণ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়।

বিশ্লেষকদের মতে, বৈঠকের পর যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্যযুদ্ধের উত্তেজনা কিছুটা কমেছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ট্রাম্প চীনা পণ্যে শুল্ক আরোপ করেছিলেন, যার পাল্টা জবাবে চীনও পাল্টা শুল্ক দেয়—ফলে বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয়।

ওয়াশিংটনে চীনা দূতাবাস জানায়, চুক্তির বিস্তারিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশ করবে।

রোববার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট বলেন— “আমরা চীন থেকে বিচ্ছিন্ন হতে চাই না, বরং তারা নিজেদেরকে একজন বিশ্বস্ত অংশীদার হিসেবে প্রমাণ করেছে।”

হোয়াইট হাউস প্রকাশিত ফ্যাক্টশিটে জানানো হয়—চীনের কারখানায় উৎপাদিত নেক্সপেরিয়ার ‘গুরুত্বপূর্ণ লিগ্যাসি চিপ’ যেন আবারও বিশ্ববাজারে অবাধে সরবরাহ করা যায়, সে জন্য চীন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

নেক্সপেরিয়া চীনা মালিকানাধীন হলেও সদর দফতর নেদারল্যান্ডসে। ইউরোপে তৈরি কোম্পানির প্রায় ৭০ শতাংশ চিপ চীনে পাঠানো হয়, যেখানে প্রক্রিয়াজাত হয়ে তা বিভিন্ন দেশে রফতানি করা হয়।

এদিকে ভলভো, ভক্সওয়াগন ও জাগুয়ার ল্যান্ড রোভারসহ একাধিক গাড়ি নির্মাতা সম্প্রতি সতর্ক করেছিল—চিপ সংকট চলতে থাকলে উৎপাদন বাধাগ্রস্ত হতে পারে।

চুক্তির আরেকটি অংশে চীন ঘোষণা দিয়েছে, বিরল ধাতু রফতানিতে আরোপিত নিয়ন্ত্রণ এক বছরের জন্য স্থগিত থাকবে।
একই সঙ্গে ফেন্টানিল আমদানি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছিল, সেটিও কমানো হবে।

চীন প্রতিশ্রুতি দিয়েছে, ফেন্টানিল–সংক্রান্ত সমস্যায় তারা ‘গুরুত্বপূর্ণ ব্যবস্থা’ নেবে। এই সিন্থেটিক ড্রাগটি যুক্তরাষ্ট্রে চিকিৎসায় অনুমোদিত হলেও অতিমাত্রায় নেশাজনিত হওয়ায় দেশটিতে ওপিওয়েড–সম্পর্কিত মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে।

এছাড়া সয়াবিন রফতানিতে চীন যুক্তরাষ্ট্র থেকে ২০২৫ সালের শেষ দুই মাসে ১২ মিলিয়ন টন এবং পরবর্তী তিন বছর প্রতি বছর ২৫ মিলিয়ন মেট্রিক টন করে কেনার প্রতিশ্রুতি দিয়েছে।

এ বছরের শুরুতে সয়াবিন আমদানি বন্ধ করে দেয়ায় মার্কিন কৃষকরা বড় বাজার হারিয়েছিলেন। তখন ট্রাম্প প্রশাসন কৃষকদের সহায়তায় তার আগের প্রেসিডেন্সির সময়কার বেইলআউট কর্মসূচি পুনরায় চালু করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

চিপ রফতানি নিষেধাজ্ঞা শিথিল করছে চীন, যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্যচুক্তিতে নতুন অগ্রগতি

আপডেট সময় : 06:52:40 pm, Monday, 3 November 2025