Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস শুধু ‘স্যরি’ বললেই কি মুছে যায় মনের কষ্ট? ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল
চাঁদাবাজিতে অতিষ্ঠ কদমতলী - ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নারীর বিষপান।।

চাঁদাবাজিতে অতিষ্ঠ কদমতলী – ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নারীর বিষপান।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:52:02 pm, Tuesday, 11 June 2024
  • 297 বার পড়া হয়েছে

চাঁদাবাজিতে অতিষ্ঠ কদমতলী - ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নারীর বিষপান।।

মাহবুবুর রহমান শান্ত, সিটি রিপোর্টার।।

রাজধানীর কদমতলীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক নারী ব্যাবসায়ী বিষপান করেছে। চাঁদাবাজিতে অতিষ্ঠ কদমতলীতে সাবিনা মোস্তারী রুপা (৩২) নামে এক নারী ব্যাবসায়ী বিষপানের মাধ্যমে আত্মহত্যার চেষ্টা করেছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা ম্যাচ ওয়াসা গেটে প্রকাশ্যে লোকজনের সামেন বিষপান করেন। তার স্বামী জয়নাল ও স্বজনরা রুপাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৮ম তলায় ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

এর আগে মঙ্গলবার দুপুরে বিষপানের আগে রুপা তার ব্যবহৃত স্নিগ্ধা স্নিগ্ধা এনজেল নামে ফেসবুক আইডিতে লেখেন, আসসালামু আলাইকুম, কিছু কথা না বললেই নয়। ঢাকা ম্যাচ এরিয়ায় ভালোভাবে বেঁচে থাকার জন্য যেই সংগ্রাম যুদ্ধ করেছি, সেই যুদ্ধে আমি পরাজয় শিকার করে নিজের জীবন নিজে দিয়ে দিতে বাধ্য হলাম। ঢাকা ম্যাচ জোর যার মুল্লুক তার। আমি মেয়ে মানুষ একটা ফেক্টুরিতে ব্যবসা করে ষাট হাজার টাকা ইনকাম করতাম। তার অর্ধেক দিয়ে দিতাম সোলেমানের মাকে। তবুও কেন আমি চাঁদাবাজ এসকে মামুনের ছোট ভাই বাবু আমার গত মাসের টাকা নিয়ে গেছে। নবী হোসেন আর এসকে মামুনের ছোট ভাই বাবু আমার গত মাসের টাকা নিয়ে গেছে। নবী হোসেন আর এসকে মামুনের ছোট ভাই দ’ুজন মিলে আমার ইনকামের রাস্তা বন্ধ করে দিল। এই দুনিয়াতে খেয়ে পরে বাঁচার অধিকার সবার আছে। আমি যেহেতেু সেই অধিকার থেকে বঞ্চিত হলাম । তা-ই না বাঁচার সিদ্ধান্তই আমার জন্য শ্রেয়। চলার পথে অনেকের সাথে ভুলভ্রান্তি করেছি সবাই নিজগুনে ক্ষমা করে দিয়েন। আমার আত্মহত্যার জন্য এই মানুষগুলোই দায়ী।

রুপার স্বামী জয়নাল বলেন, আমার স্ত্রী রুপা ঢাকা ম্যাচ খান রোলিং মিলের কাচরা নিয়ে ব্যবসা করেন। তার সাথে পাটনার বাবু নামের এক ব্যক্তিকে নেন। নবী হোসেন আর এসকে মামুনের ছোট ভাই বাবু আমার স্ত্রীর টাকা নিয়ে গেছে এবং তার ব্যবসা বন্ধ করে দেয়। এ নিয়ে মঙ্গলবার দুপুরে শ্যামপুর জোনের এসির অফিসে গিয়ে জানালে এসি তাদের পক্ষ নিয়ে কথা বলেন। এতে আমার স্ত্রীর উপার্জনের পথ বন্ধ হওয়ায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ম তলায় ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঢাকা ম্যাচ ওয়াসা গেটের একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, রুপা দীর্ঘ তিন বছর ধরে এখানে ব্যবসা করে আসছেন। এমনও সময় গেছে মাসে ৬ হাজার টাকা ব্যবসা করতে কষ্ট হয়েছে। এখন ৫০/৬০ হাজার টাকার মতো মাসিক ব্যবসা হয়। এখানে এসকে মামুনের ছোটভাই বাবু ও নবী হোসেন ওই মহিলাকে বিভিন্নভাবে ডিস্ট্রাব করে আসছে। বিষয়টি কদমতলী থানার ওসি ও শ্যামপুর জোনের এসি সাহেব এর কাছে একাধিকবার জানিয়েছে।

শ্যামপুর জোনের এসি সামসুল ইসলাম বলেন, আমি যতটুকু জানি ওই মহিলা শ্যামপুর কোন একটি ফেক্টুরী থেকে কাচরা মালের ব্যবসা করে। সেখানে আরো কয়েকজন একই ব্যবসা করে। ওই ফেক্টুরীর মাল কাকে দিবে সেটা ফেক্টুরীর লোকজন বা মালিক সমিতি জানে। আজ দুপুরে আমার কাছে আসার পর আমি তাকে একথা বলেছি।

তিনি আরো বলেন, মহিলা বলেছে এসকে মামুন, মামুনের ভাই বাবু তাকে ডিস্ট্রাব করে। আমি বলেছি কেউ যদি চাঁদাবাজি করে ব্যবস্যায়ীক কাজে ডিস্ট্রাব করে আপনি থানায় লিখিত অভিযোগ করেন আমরা ব্যবস্থা নিব। পরে জানতে পারলাম ওই মহিলা ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপান করেছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁদাবাজিতে অতিষ্ঠ কদমতলী - ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নারীর বিষপান।।

চাঁদাবাজিতে অতিষ্ঠ কদমতলী – ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নারীর বিষপান।।

আপডেট সময় : 03:52:02 pm, Tuesday, 11 June 2024