Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারীকরণ হয়নি দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১ রামু থানার ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে ১৬ ঘণ্টার অভিযানে অপহৃত রুস্তম আলী উদ্ধার কালীগঞ্জে জ্বালানি কার্ড যাচাইয়ে ইউএনও’র কড়াকড়ি: বিভ্রান্তি কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক পাইকগাছায় জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি: মতবিনিময়, পরিদর্শন ও রোভার মুট উদ্বোধন বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি শ্রীমঙ্গলে রক্তদান সংগঠনের নতুন কমিটি ঘোষণা ডেমরায় পাম্প থেকে তেল সরিয়ে ড্রামে করে যাচ্ছে কালোবাজারে লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “চন্দনাইশে ব্রাকের ভ্রাম্যমাণ ক্লিনিকে বিনামূল্যে গবাদিপশু চিকিৎসা সেবা প্রদান” রূপগঞ্জে ১১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে পুলিশের পরিচয়ে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি \ ১৭ লক্ষাধিক টাকা মাল লুট ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

চসিক শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তির ব্যবস্থা করা হবে মেয়র ডা. শাহাদাত

  • Reporter Name
  • আপডেট সময় : 07:36:33 pm, Tuesday, 22 April 2025
  • 115 বার পড়া হয়েছে

চসিক শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তির ব্যবস্থা করা হবে মেয়র ডা. শাহাদাত

সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অস্বচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তির ব্যবস্থা করা হবে। তিনি বলেন, “অস্বচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করতে হবে। এরপর সেই তালিকা অনুযায়ী তাদের সহায়তায় এসব শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তির একটি টেকসই কাঠামো গড়ে তোলা হবে।”

মঙ্গলবার (২২ এপ্রিল) নগরীর টাইগারপাস এলাকায় অবস্থিত প্রধান নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং ও গভর্নিং কমিটির যৌথ সভায় সভাপতির বক্তব্যে মেয়র এ কথা বলেন। সভায় তিনি আরও বলেন, “আমরা চাচ্ছি সিটি কর্পোরেশনের শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফল করুক তা নয়, তারা যাতে নৈতিক মূল্যবোধসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবেও গড়ে ওঠে। এজন্য স্কুলে তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তার সঠিক কারণ খুঁজে বের করতে হবে। কিশোরগ্যাং, মাদকাসক্তি ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক ও স্থানীয় সমাজসেবকদের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে।”

সভায় অংশগ্রহণকারী চারটি শিক্ষা প্রতিষ্ঠান হলো কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পাঠানটুলী খান সাহেব সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, বাগমনিরাম আবদুর রশীদ সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয় এবং কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

সভায় প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মেয়র বলেন, “নগরবাসীর সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আমাদের অন্যতম অঙ্গীকার। চসিক পরিচালিত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আমরা গুণগত শিক্ষা নিশ্চিত করতে চাই। প্রয়োজন হলে শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষাসামগ্রী সরবরাহ এবং অবকাঠামো উন্নয়নে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য উপযুক্ত করে গড়ে তোলা।”
সভায় ম্যানেজিং ও গভর্নিং কমিটির সদস্যবৃন্দ চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নের জন্য অবকাঠামোগত উন্নয়ন, প্রতিটি প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, শিক্ষক সংকট নিরসনে শিক্ষকসংখ্যা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে সাংস্কৃতিক ও ক্রীড়াসুবিধা সম্প্রসারণে বরাদ্দ বাড়ানোর জন্য মেয়রের প্রতি অনুরোধ জানান। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় এসব মৌলিক চাহিদাগুলো পূরণ করা গেলে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা উৎসাহিত হয়ে পড়াশোনায় মনোযোগী হবে।

সভায় মেয়র বিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে আহ্বান জানান। মেয়রের বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের মধ্যে আশাবাদের সঞ্চার হয় এবং তারা সম্মিলিতভাবে চসিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন

চসিক শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তির ব্যবস্থা করা হবে মেয়র ডা. শাহাদাত

আপডেট সময় : 07:36:33 pm, Tuesday, 22 April 2025