Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

চলে গেলেন টঙ্ক আন্দোলনের কিংবদন্তি  কুমুদিনী হাজং।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:53:19 am, Sunday, 24 March 2024
  • 133 বার পড়া হয়েছে

চলে গেলেন টঙ্ক আন্দোলনের কিংবদন্তি  কুমুদিনী হাজং।।

পলাশ সাহা
দুর্গাপুর-নেত্রকোণা-প্রতিনিধি।।
ব্রিটিশ বিরোধী সংগ্রামী ও টঙ্ক আন্দোলনের কিংবদন্তি নারী কুমুদিনী হাজং-৯২-আর নেই। 
শনিবার -২৩ মার্চ-দুপুরে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বহেরাতলী গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে দুর্গাপুরে শোকের ছায়া নেমে এসেছে। দুর্গাপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক ও শ্রদ্ধা জানিয়েছেন তার প্রতি।
কুমুদিনী হাজং এর মৃত্যুতে শোক জানিয়েছেন নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী,আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সিপিবি কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড ডা: দিবালোক সিংহ,ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি এর পরিচালক গীতিকবি সুজন হাজং,দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ,উপজেলা প্রশাসন,দুর্গাপুর থানা,উপজেলা সিপিবি ,দুর্গাপুর সাংবাদিক সমিতি,জাতীয় হাজং সংগঠন,বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা কুমুদিনী হাজং এর পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এই মহীয়সী নারী মৃত্যুকালে দুই ছেলে,দুই মেয়ে,নাতী- নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সমাজসেবায় অবদানের জন্য ২০১৯ সালে কুমুদিনী হাজংকে সম্মানসূচক ফেলোশিপ দেয় বাংলা একাডেমি। এছাড়া তিনি অনন্যা শীর্ষদশ-২০০৩-ড. আহমদ শরীফ স্মারক-২০০৫- কমরেড মণি সিংহ স্মৃতি পদক-২০০৭- সিধু-কানহু-ফুলমণি পদক-২০১০- জলসিঁড়ি-২০১৪-ও হাজং জাতীয় পুরস্কার -২০১৮-পেয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

চলে গেলেন টঙ্ক আন্দোলনের কিংবদন্তি  কুমুদিনী হাজং।।

আপডেট সময় : 04:53:19 am, Sunday, 24 March 2024