
চট্টগ্রাম ব্যুরো:
“বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চট্টগ্রাম ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের এমপি প্রার্থী বিশিষ্ট চক্ষু সার্জন ডাঃ শাহাদাৎ হোসেন এর সমর্থনে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদে মাগরিব, উত্তর কানাইমাদারী চামুদারিয়া ঘাটকুল দাড়িপাল্লা মার্কা সমর্থনে এলাকাবাসী’র আয়োজনে মত বিনিময় সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানে বরকল ইউনিয়ন জামায়াত ইসলামীর তত্ত্বাবধায়ক অধ্যক্ষ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক তকির আহমদের সঞ্চালনায় প্রথমে পবিত্র কোরান তেলওয়াত করেন হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ, এতে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কুতুব উদ্দীন, অন্যানদের মাঝে বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভা জামায়াত ইসলামীর আমীর কাজী কুতুব উদ্দীন, বরকল ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সাবেক ছাত্রনেতা শওকতুল আলম খান, এডভোকেট রোকন উদ্দীন, সমাজকর্মী সাইফুল হক, মাস্টার আবদুল হাকিম, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি বলেন একটি সুষ্ঠু, পরিচ্ছন্ন, সন্ত্রাস, চাঁদাবাজি মুক্ত সমাজ ব্যবস্থা ও জবাবদিহিতা মুলক সরকার গঠন করতে আগামী নির্বাচনে দাড়ি পাল্লায় ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সংসদে নিয়ে যেতে হবে। তাহলে এইদেশে ন্যায়বিচার সুশাসন কায়েম সম্ভব হবে।

























