মোঃ রুবেল খান
মোংলা বাগেরহাট।।
বাগেরহাট ৩ আসনে (রামপাল- মোংলা- চতুর্থবারের মতো ব্যাপক ভোটের ব্যাবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। নৌকা প্রতীক নিয়ে তিনি এ আসনে ভোট পেয়েছেন ৭৫ হাজার ৯৬৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদার পেয়েছেন ৫৮ হাজার ২০৪ ভোট। মোট ৯৬টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফলে সংশ্লিষ্ট পিসাইডিং কর্মকর্তারা রোববার (৭ জানুয়ারি ) সন্ধ্যা সাড়ে ৭টায় এতথ্য নিশ্চিত করেছেন।


























