Dhaka , Thursday, 3 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাড়ির ২০ লাখ টাকার ক্ষতি পাইকগাছায় ৪০ প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত রামগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা “হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো “ জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের সঙ্গে কলমাকান্দার ওলামা ও ইমাম-খতিবদের মতবিনিময় “মাঠে মুখোমুখি পুলিশ ও সাংবাদিক: সিএমপি বনাম চট্টগ্রাম প্রেসক্লাব প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত” চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে :- ব্যারিস্টার মীর হেলাল এমপি কেন ভারত ছেড়ে লন্ডনে স্থায়ী হয়েছেন বিরাট-আনুশকা? যোগ্য প্রজন্ম গড়তে সুস্থ পরিবেশ জরুরি: ডিসি জাহিদ মেসির পর আর্জেন্টিনার ‘নাম্বার টেন’ হওয়ার দৌড়ে তিনজন শেরপুরে বিজিবির সফল অভিযানে ভারতীয় কসমেটিক জব্দ রূপগঞ্জের মেয়ে সাওয়ানার হাত ধরে চীনে বাংলাদেশের গৌরবময় সাফল্য ভিসা বন্ড থেকে রোহিঙ্গা সংকট—মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রাষ্ট্রপতির বৈঠকে নানা প্রসঙ্গ হাঁটুর নীচে টিকা দেওয়ায় শিশুর পায়ে জটিলতা তদন্তের নির্দেশ দিলেন ইউএনও চার অঙ্গ অচল কুরবান হুইলচেয়ার চাইলেন, গণশুনানিতেই কিনে দিলেন মানবিক ডিসি জাহিদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে জেলা পুলিশের বিশেষ অভিযান শিশুর বিকাশ উন্নত জাতি গঠনে হাজার দিন যত্ন নিশ্চিত করতে সরকারের কার্যকরী ভূমিকার বিকল্প নেই ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপ ইরানের নির্দেশনা না মেনে হরমুজে চলাচল, মাইন বিস্ফোরণে ধ্বংস ২ জাহাজ শত বছরের খাল প্রশাসনের অভিযানে দখলমুক্তর পরে ফিরে পেলো প্রাণ- ভরাটের মালামাল নিলাম লাফিয়ে বাড়ছে তেলের দাম, শত ডলার ছুঁইছুঁই সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ ঘোড়াশাল-পলাশ সারকারখানায় বকেয়া বেতন ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে প্রধানমন্ত্রী তার সুবিধামতো সময়ে ভারতে যাবেন: চিফ হুইপ আজ আমরা প্রথম গণতন্ত্রের মাকে ছাড়া প্রতিষ্ঠা বার্ষিকি পালন করছি: আনোয়ার হোসেন মাস্টার জনগণের অধিকার রক্ষায় বিএনপির কাজ করে : এলজিআরডি মন্ত্রী ড. মঈন খান

চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

  • Reporter Name
  • আপডেট সময় : 02:19:47 pm, Thursday, 3 September 2026
  • 4 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো,

ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, “যে তরুণ একটি বৃক্ষের যত্ন নিয়ে তাকে মহীরূহে রূপ দেওয়ার জিম্মাদারি নিতে পারে, সে ভবিষ্যতে নিশ্চিতভাবেই দেশ ও জাতির গুরুদায়িত্ব পালনে সমর্থ হবে।

গতকাল চট্টগ্রামের ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব অনুপ্রেরণাদায়ী কথা বলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, “গাছ কেবল আমাদের প্রাকৃতিক সুহৃদই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষার মূল ভিত্তি। একটি চারার নিয়মিত পরিচর্যা, লালন-পালন ও তা রক্ষা করার মধ্য দিয়ে একজন শিক্ষার্থীর ভেতরের ধৈর্য, একাগ্রতা ও অধ্যবসায়ের বিকাশ ঘটে। তোমরা যদি একটি বৃক্ষকে ভালোবাসতে শেখো, তবে তা তোমাদের জীবনের লক্ষ্য বাস্তবায়নে ফোকাসড হতে শেখাবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে বৃক্ষ রোপণ ও তার সম্পূর্ণ জিম্মাদারি গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

বর্তমান সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, চট্টগ্রামের উদ্যোগে এবং ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজে এ ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আয়োজন করা হয়। সবুজায়নের এই মহতী উদ্যোগের পাশাপাশি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (EED)-এর বাস্তবায়নে ফরহাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণকাজের শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন এবং উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) প্রফেসর মো. একরামুল হক। বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণকাজের শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরহাদাবাদ স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম টুটুল, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুবুল আলম, অভিভাবক সদস্য কাজী এনাম উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক এয়াকুব নবী, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব রহমত উল্লাহ চৌধুরী এবং ফরহাদাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আজমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

সহকারী শিক্ষক ইমরান হোসেন তালুকদার ও নাছির উদ্দীনের সঞ্চালনায়অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পরিবেশ সচেতন সমাজ ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ-শ্যামল পৃথিবী গড়ার ক্ষেত্রে বৃক্ষরোপণ অভিযান অত্যন্ত দূরদর্শী পদক্ষেপ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয় এবং অতিথি ও শিক্ষার্থীরা যৌথভাবে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জেনারেটর অকেজো,কলেরা  রোগীর সাথে সাধারণ রোগী, চিকিৎসক সংকটে সরাইলের স্বাস্থ্যসেবা

চট্টগ্রামে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

আপডেট সময় : 02:19:47 pm, Thursday, 3 September 2026