Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন জাহিদুল ইসলাম মিঞা

  • Reporter Name
  • আপডেট সময় : 02:42:53 pm, Tuesday, 18 November 2025
  • 148 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সদ্য দায়িত্বভার গ্রহণকারী জেলা প্রশাসক একটি জনবান্ধব ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

১৮ নভেম্বর (মঙ্গলবার) সকালে তিনি চট্টগ্রাম জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠায় চট্টগ্রামের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। এছাড়াও জেলার স্বাভাবিক উন্নয়ন কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

চট্টগ্রামে নতুন মিশনে যোগ দিলেও তার আগের কর্মস্থল নারায়ণগঞ্জে বিদায়ী ডিসি হিসেবে তিনি রেখে এসেছেন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। জেলা ছাড়ার আগের দিনই ফুলে ফুলে সিক্ত হয়েছেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের ভালোবাসায়। স্থানীয় মানুষের ভাষায়— জাহিদুল ইসলাম ছিলেন নারায়ণগঞ্জের অভিভাবকসুলভ মানবিক জেলা প্রশাসক, যাকে তারা সহজে ভুলতে পারবেন না।

নারায়ণগঞ্জে দায়িত্ব পালনকালে সবচেয়ে আলোচনায় আসে শারীরিক প্রতিবন্ধী কবি ও লেখক ইমরান আহম্মেদের প্রতি তার মানবিক সহায়তা। জন্মগতভাবে অঙ্গহানি নিয়ে জীবনযাপন করা দরিদ্র ইমরানের জন্য তিনি নিজের উদ্যোগে অত্যাধুনিক ইলেকট্রিক হুইলচেয়ার প্রদান করেন এবং তার পরিবারের সঙ্গে রাতের খাবারও খান। ইমরান বলেন, “এটি শুধু একটি চেয়ার নয়— এটি আমার জীবনে নতুন আশার আলো।” এই এক ঘটনার বাইরে আরও অসংখ্য দরিদ্র, প্রতিবন্ধী, দৃষ্টিপ্রতিবন্ধী, অসহায় ও কারাবন্দির পাশে দাঁড়িয়েছেন তিনি।

তার মানবিক কর্মকাণ্ডের মধ্যে ছিল— ২০ প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে স্মার্টফোন, আরেক শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া, দরিদ্র রোগীদের চিকিৎসায় সহায়তা, শতবর্ষী হকারকে পুঁজি প্রদান, বিল না দেওয়ায় আটকে থাকা পিংকি নামের নারীর মরদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়া, জুলাই শহীদ ২১ পরিবারকে ৪২ লাখ টাকার অনুদান এবং কারাগারের ১ হাজার ২৪৪ বন্দির জন্য ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন। এজন্য নারায়ণগঞ্জে তিনি পরিচিত ছিলেন ‘মানবিক ডিসি’ হিসেবে।

মানবিকতার পাশাপাশি স্বচ্ছতা ও উন্নয়নেও রেখেছেন সফলতার ছাপ। গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি, মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, হাসপাতালের আইসিইউ চালু, অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম প্রদান, ফুটবল একাডেমির শিশুদের জন্য উপকরণ প্রদান— সব ক্ষেত্রেই ছিল তার উদ্যোগ। মাত্র ১১২ টাকায় সরকারি চাকরির নিয়োগ এবং প্রকাশ্য লটারিতে ৩০ জন ইউপি কর্মকর্তাকে বদলি করার মাধ্যমে স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

এর আগে রাজবাড়ীতে দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত চার হাজার পেঁয়াজ চাষির পাশে দাঁড়ানো এবং দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের শিক্ষা কার্যক্রম চালু রাখা— তার উল্লেখযোগ্য কাজ ছিল। ১৯৭৯ সালে টাঙ্গাইলের ভুয়াপুরে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে জন্ম নেওয়া জাহিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অনার্স-মাস্টার্স এবং রাশিয়ান ভাষায় ডিপ্লোমা করেন। পরে যুক্তরাজ্য থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এমএসসি সম্পন্ন করে ২৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসনে যোগ দেন। লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, মৌলভীবাজার ও নোয়াখালীতে এনডিসি, এসিল্যান্ড ও ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। কমলগঞ্জে ইউএনও থাকা অবস্থায় জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পান তিনি।

নারায়ণগঞ্জের মানুষ বিদায় জানালেও এখন চট্টগ্রামের মানুষ তাকিয়ে আছে তার নতুন যাত্রার দিকে। তারা আশা করছেন— নারায়ণগঞ্জে যেমন মানবিকতা, স্বচ্ছতা ও দক্ষতার ছাপ রেখে এসেছেন, তেমনি চট্টগ্রামেও জনবান্ধব প্রশাসনের এক নতুন ধারার সূচনা করবেন তিনি। দায়িত্ব নেওয়ার দিন তার কথায়ও সেই বার্তা স্পষ্ট—‘চট্টগ্রামের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো। মানুষের পাশে থাকা এবং জনবান্ধব প্রশাসনই আমার অঙ্গীকার।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময়

চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন জাহিদুল ইসলাম মিঞা

আপডেট সময় : 02:42:53 pm, Tuesday, 18 November 2025