
মোঃ সাইফুল ইসলাম, সিলেট প্রতিনিধি,
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব পৌর শহরের ওয়ারিছ উল্লাহ মার্কেটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবগঠিত গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেসক্লাবের সভাপতি মোঃ ছানু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারিছ আলীর সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এ সময় সিনিয়র সহ-সভাপতি শাহ উদ্দিন নাজু, সহ-সভাপতি শাহ আলম, রফিকুল ইসলাম আনসারী, সহ-সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল খান, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও সাহেদ আহমদ রিপনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


























