Dhaka , Saturday, 18 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন মিষ্টির দোকানে অনিয়ম ও ট্রাফিক আইন লঙ্ঘন: রায়পুরে ১৪ হাজার টাকা জরিমানা। শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করা পুলিশ সদস্য প্রত্যাহার পাইকগাছায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন বাংলাদেশ ব্যাংকের পাহাড়ে ভূমিদস্যুদের থাবা, নির্বিকার কর্তৃপক্ষ, লড়ছে পরিবেশ অধিদপ্তর আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন সফল করতে পাঁচবিবিতে সমন্বয় সভা ৩ লক্ষ শিশুকে হাম-রুবেলার টিকা দিবে চসিক:- মেয়র ডা. শাহাদাত মখলেছুর রহমান চৌধুরী- আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত চরভদ্রাসনে ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন : ইউএনও’র পরিদর্শন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অনাগ্রহ, বেড়েছে অনুপস্থিতি রামগঞ্জে ১৬১ প্রাথমিকবিদ্যালয়ের ৯২ টিতেই প্রধান শিক্ষক পদ শূন্য  নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি”: মেয়র ডা. শাহাদাত হোসেন কাউখালীতে খাল পুর্ন-খনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন এমপি মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জেলা প্রশাসক, চট্টগ্রাম কর্তৃক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর কেন্দ্র পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় বর্ষার আগে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করছে চসিক দুর্গাপুর সংবর্ধিত হলেন কণ্ঠশিল্পী মিজানুর রহমান কাঞ্চন লালমনিরহাটে দুই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা; প্রধান অতিথি মমিনুল হক নিরাপত্তা বলয়ে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা শুরু; ইউএনও’র কেন্দ্র পরিদর্শন উচ্চশিক্ষার পথে বাধা দূর করল জেলা প্রশাসন: ঢাবি-জবিতে ভর্তির সুযোগ পেল ৬ অসচ্ছল মেধাবী বিগত ১৭ বছরে কিছু লোক এসেছিল তারা খেলার নামে রং তামাশা করেছে: মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

গাজীপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে স্ত্রী নিজেই হাসপাতালে নিলেন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:30:56 am, Tuesday, 16 January 2024
  • 273 বার পড়া হয়েছে

গাজীপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে স্ত্রী নিজেই হাসপাতালে নিলেন।।

মো.ইমরান হোসেন
 স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কোনাবাড়ীতে স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে  প্রথম স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় নিপা আক্তার-৩৪-নামের ওই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার  বিকেলে  কোনাবাড়ী থানার জরুন উত্তরপাড়া আব্দুর রশিদের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে স্বামীকে ওই স্ত্রীই হাসপাতালে নিয়ে যান। বিষয়টি নিয়ে এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হচ্ছে।
গ্রেফতারকৃত নিপা আক্তার  পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার দক্ষিণ গাবুড়া গ্রামের আব্দুস সাত্তারের কন্যা। স্বামী আবুল হোসেন-৪০-বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কৃষ্ণকাঠি গ্রামের নুর মোহাম্মদের পুত্র। তারা কোনাবাড়ীতে ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় কাজ করেন। নিপা আক্তার ভিকটিম আবুল হোসেনের প্রথম স্ত্রী।
 বাসার মালিক মো.আব্দুর রশিদ জানান, শুক্রবার  দিনগত রাত দেড়টার দিকে আবুল হোসেনের চিৎকারে সবার ঘুম ভেঙে যায়। পরে তারা সবাই এগিয়ে গেলে তার স্ত্রী নিপা আক্তার বলেন, তার স্বামীর গোপনাঙ্গে পোকায় কামড় দিয়েছে। পরে তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই রাতেই শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আবুল হোসেনের গোপনাঙ্গ কেটে দেওয়া হয়েছে।
এদিকে রোববার রাতে প্রথম স্ত্রী নিপা আক্তার বাসায় ফিরে এসে জানান, আবুল হোসেন সুস্থ আছেন। সকাল থেকে দুপুর পর্যন্ত বাসায় থাকলেও তিনি বিকেলে  পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা  তাকে আটক করে বিষয়টি কোনাবাড়ী থানায় জানানো হলে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
আবুল হোসেনের দ্বিতীয় স্ত্রী হাসনা বেগম জানান, তার স্বামী আবুল হোসেন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ছয় বছর আগে তাকে বিয়ে করেন। তাদের সংসারে একটি সন্তান রয়েছে। তার স্বামী অসুস্থ থাকায় ঠিকমতো কাজ করতে পারতেন না। তারা দুজনই পোশাক কারখানায় চাকরি করেন। কী কারণে প্রথম স্ত্রী নিপা আক্তার এমন ঘটনা ঘটিয়েছেন বুঝতে পারছেন না। তার স্বামী বর্তমানে উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন।অভিযুক্ত নিপা আক্তার স্বামীর গোপনাঙ্গ কাটার বিষয়টি স্বীকার করেন। তবে কেন এমনটি করেছেন তা বলেননি তিনি।
 গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত নিপা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুটে স্মার্ট ফুয়েল কার্ড বিতরণের শুভ উদ্বোধন

গাজীপুরে স্বামীর গোপনাঙ্গ কেটে স্ত্রী নিজেই হাসপাতালে নিলেন।।

আপডেট সময় : 09:30:56 am, Tuesday, 16 January 2024