মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের মহানগরীসহ বেশ কয়েকটি আসনে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। রোববার বেলা দেড়টার দিকে মহানগরীর কোনাবাড়ি ডিগ্রি কলেজ পরিদর্শন করেন তারা। এর আগে বেলা ১২টায় গাজীপুর-৩ আসনের মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র-১ ও মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও সিটি করপোরেশন এলাকায় পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তারা কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে নানা বিষয়ে দীর্ঘ সময় কথা বলেন। তাদের সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিবসহ বেশ কয়েকজন।
মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়-১ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওয়াহিদুল আবরার জানান, নির্বাচন সম্পর্কে ওভার অল সবকিছু তারা জানতে চেয়েছেন। তাদের সামগ্রিক বিষয়ে অবগত করা হয়েছে।
কোনাবাড়ি ডিগ্রি কলেজের প্রিসাইডিং অফিসার জানান, বিদেশি প্রতিনিধিরা এসে আমার কাছে বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন। কত শতাংশ ভোর পড়েছে, আরও ভোট পড়বে কিনা , আইনশৃঙ্খলা বাহিনী কতজন আছে, সাংবাদিক এসেছিল কিনা। এসব বিষয়ে জানতে চেয়েছেন।

























