Dhaka , Thursday, 23 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবিতে আড়াইহাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন পাইকগাছায় ওয়ার্ল্ড ভিশনের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক সভা রাঙামাটিতে বন্যাদুর্গত বাক-শ্রবণ প্রতিবন্ধী পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যশস্য বিতরণ নান্দাইলে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর মহানগর মহিলা বিভাগের রক্তাক্ত জুলাইয়ের চেতনা ধারণে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ হৃদয় তরুয়াকে স্মরণে চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে চবিতে ফুটসাল টুর্নামেন্ট বেতাগীতে সাধারণ মানুষের আস্থা অর্জন, প্রশংসায় ভাসছেন ইউএনও সাদ্দাম হোসেন মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা রায়পুরে অস্বাস্থ্যকর ও ভেজাল শিশু খাদ্যে সয়লাব, ঝুঁকিতে কোমলমতি শিশুরা। নরসিংদীতে অনিয়মের দায়ে দুইটি হাসপাতালকে জরিমানা নারায়ণগঞ্জে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে স্মারকলিপি নতুনধারা বাংলাদেশের সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের নিরাপত্তার দাবি রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ ‎​হরিপুরে ৭২৪তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত পাইকগাছায় শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায়- মুচলেকায় মুক্তি অভিযুক্ত রামগঞ্জ পৌরসভায় ৫৫ কোটি ৫৮ লাখ টাকার বাজেট ঘোষণা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন আবু সুফিয়ান এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়তে হবে:- সালাউদ্দীন আলী পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত: ওয়ার্ল্ড ভিশনের ছাতা বিতরণ পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ রায়পুরে ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ। চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক প্ল্যাটফর্মেই মিলবে জেলা প্রশাসনের বিভিন্ন সেবা শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের শ্রদ্ধা নিবেদন চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অপরাধ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশনা। অসহায় মানুষের পাশে মানবিক উদ্যোগ: চরভদ্রাসনে ১০৭ পরিবারে আর্থিক সহায়তা রূপগঞ্জে পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ বাদী অভিযোগ আসামীর চার জন, এজহারে ডবলমুরিং থানা পুলিশ নাম দিল সাত জন

গাজীপুরে ফরেস্ট রেঞ্জ অফিসের ১২ আগ্নেয়াস্ত্র ৮ দিনেও উদ্ধার হয়নি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:42:57 am, Wednesday, 14 August 2024
  • 131 বার পড়া হয়েছে

গাজীপুরে ফরেস্ট রেঞ্জ অফিসের ১২ আগ্নেয়াস্ত্র ৮ দিনেও উদ্ধার হয়নি।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।। 
গাজীপুরের কালিয়াকৈর ফরেস্ট রেঞ্জ অফিস থেকে গুলিসহ লুট হওয়া ১২টি আগ্নেয়াস্ত্র গত ৮ দিনেও  উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে কালিয়াকৈর ফরেস্ট রেঞ্জের কর্মকর্তা ও কর্মচারীরা। এই সুযোগে একশ্রেণির ভূমিদস্যু প্রকাশ্যে বন বিভাগের জমি জবর দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে বলে জানা যায়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়- গত ৫ আগস্ট দুর্বৃত্তরা উপজেলার বিভিন্ন স্থাপনায় হামলা- ভাঙচুর- লুটপাট ও অগ্নিসংযোগ করে। ঐদিন বিকালে কালিয়াকৈর ফরেস্ট রেঞ্জ অফিস ও চন্দ্রা ফরেস্ট বিট অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে তারা। এ সময় তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর- অফিসের মূল্যবান ফাইলপত্র- অফিসের সামনে রক্ষিত একটি গাড়ি ও পাঁচটি মোটরসাইকেল আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। একপর্যায়ে তারা অফিসে রক্ষিত চারটি শটগান ও আটটি রাইফেলসহ ৮২৪ রাউন্ড গুলি নিয়ে যায়। রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- পুলিশ না থাকায় এ ব্যাপারে যথাসময়ে থানায় অভিযোগ দিতে পারিনি এবং এখনো লুণ্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি। এই সুযোগে একশ্রেণির ভূমিদস্যু রেঞ্জের বিভিন্ন এলাকায় সরকারি জমি জবর দখল করে বিপুলসংখ্যক স্থাপনা নির্মাণ করেছে। কর্মবিরতির পর থানায় পুলিশ আসার পর মঙ্গলবার সকালে আমি বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগ পাওয়ার পর বিকালেই থানার ওসি এএফএম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি বন বিভাগের অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান- অভিযোগ পাওয়ার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শিবচরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

গাজীপুরে ফরেস্ট রেঞ্জ অফিসের ১২ আগ্নেয়াস্ত্র ৮ দিনেও উদ্ধার হয়নি।।

আপডেট সময় : 10:42:57 am, Wednesday, 14 August 2024