Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীঘিনালায় ধানখেতের আইলে মিলল আহত গন্ধগোকুল, উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ শেরেবাংলার অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণের আহ্বান ববি উপাচার্যের : বাংলার বাঘ ফাউন্ডেশনের স্মরণসভা ও গুণিজন সংবর্ধনা সরকার গঠনের ১৫ দিন না যেতেই সরকারের সমালোচনা শুরু করেন জামাত- এমপি খোকন তালুকদারের ময়মনসিংহে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, স্বাস্থ্যসেবাসহ মানবকল্যাণে কাজ করতে চান দুলাল উদ্দিন পূর্বধলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান; ২টি মাইক্রোবাস ও ৬ লাখ টাকা মূল্যের ব্যাটারি উদ্ধার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে ধর্মপাশায়,শিক্ষার্থীর ছেঁড়া জামা নিজ হাতে সেলাই করে দিলেন প্রধান শিক্ষক, প্রশংসায় ভাসছেন নাইলা বেগম

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ।। 

  • Reporter Name
  • আপডেট সময় : 11:20:45 am, Saturday, 13 January 2024
  • 227 বার পড়া হয়েছে

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ।। 

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কোনাবাড়ীতে সরকার ঘোষিত সর্বনিম্ন বেতন ১২ হাজার ৫০০ টাকার দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। শনিবার  সকাল সাড়ে ৭ টার সময় কোনাবাড়ী এলাকায় মেইগো বাংলাদেশ  লি. এর প্রায় সাত শতাধিক শ্রমিক ৬ দফা দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। 
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭ টার দিকে ওই কারখানার শ্রমিকরা ফ্যাক্টরিতে প্রবেশ না করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে তাদের ৬ দফা দাবি নিয়ে অবস্থান করে।পরবর্তীতে সকাল পৌনে ৮ টার সময় শ্রমিকরা ঢাকা  টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ করে রাস্তার উপর অবস্থান করে। পরে পুলিশ এসে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিলেও তারা মহাসড়কের পাশে অবস্থান  নেয়। 
কারখানার কর্মরত শ্রমিকরা তাদের ছয় দফা দাবি উল্লেখ করে জানান, (১)সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুসারে তাদের গ্রেড ১ থেকে গ্রেড ৪ মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। (২)তফসিল ক এবং তফসিল খ অনুযায়ী বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। (৩)১০ ঘণ্টা কর্ম দিবসের পরিবর্তে ৮ ঘণ্টা কর্ম দিবস হিসেবে বেতন নির্ধারণ করতে হবে। (৪)বেসিক বেতন সরকারি নিয়ম অনুসারে করতে হবে। (৫)ওভারটাইমের হার সরকারি নিয়ম অনুসারে হিসাব করতে হবে। (৬) অধিকার আদায়ে আন্দোলনরত শ্রমিকদের ছাটাই করা যাবে না। 
মেইগো বাংলাদেশ (বে-ইকোনমিক জোন) লি. এর অ্যাডমিন ম্যানেজার মো. খালিদ হাসান জানান, শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে কিন্তু তাদের মন মতো হয়নি।  বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে।  গাজীপুর মহানগরীর  কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বে-ইকোনমিক জোনের সামনে কিছু শ্রমিক রাস্তায় নেমে আসে। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ মহাসড়ক অবরোধ।। 

আপডেট সময় : 11:20:45 am, Saturday, 13 January 2024