Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীঘিনালায় ধানখেতের আইলে মিলল আহত গন্ধগোকুল, উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ শেরেবাংলার অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণের আহ্বান ববি উপাচার্যের : বাংলার বাঘ ফাউন্ডেশনের স্মরণসভা ও গুণিজন সংবর্ধনা সরকার গঠনের ১৫ দিন না যেতেই সরকারের সমালোচনা শুরু করেন জামাত- এমপি খোকন তালুকদারের ময়মনসিংহে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, স্বাস্থ্যসেবাসহ মানবকল্যাণে কাজ করতে চান দুলাল উদ্দিন পূর্বধলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান; ২টি মাইক্রোবাস ও ৬ লাখ টাকা মূল্যের ব্যাটারি উদ্ধার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে ধর্মপাশায়,শিক্ষার্থীর ছেঁড়া জামা নিজ হাতে সেলাই করে দিলেন প্রধান শিক্ষক, প্রশংসায় ভাসছেন নাইলা বেগম

গাজা থেকে সেনা প্রত্যাহার নয়, ফিলিস্তিনি রাষ্ট্রের প্রচেষ্টা বলপ্রয়োগে ঠেকানো হবে: নেতানিয়াহু

  • Reporter Name
  • আপডেট সময় : 06:36:09 pm, Tuesday, 30 September 2025
  • 202 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহার করা হবে না এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যেকোনও উদ্যোগ বলপ্রয়োগ করে হলেও প্রতিহত করা হবে। তিনি এ কথা বলেছেন আইডিএফ সদস্যদের গাজা থেকে প্রত্যাহার সংক্রান্ত চাপ ও সমালোচনার জবাবে।

নেতানিয়াহু বলেন, “এটা ঘটছে না।” তিনি জানান, সমালোচকরা দাবি করছেন যে তাকে হামাসের শর্ত মানতে হবে এবং সব সেনাকে সরিয়ে নিতে হবে; কিন্তু গাজা থেকে আইডিএফ সরিয়ে দিলে হামাস আবার প্রস্তুত হয়ে উঠতে পারবে এবং উপত্যকাকে পুনর্গঠনও করতে পারবে—এটাই যথাযথ নয়।

তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যদি হামাস তার ২০ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে। নেতানিয়াহু বলেন, “হামাস ধ্বংসের জন্য সামরিক অভিযান সম্পন্ন করা হবে। আমার মনে হয়, যুক্তরাষ্ট্রে আমার সফর সব দিক থেকেই সফল হয়েছে।”

মঙ্গলবার সকালে নেতানিয়াহু হোয়াইট হাউসের প্রকাশিত একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন, যেখানে তিনি ও প্রেসিডেন্ট ট্রাম্পকে একসঙ্গে দেখা যায়। ভিডিওর শুরুতে নেতানিয়াহু একটি বইয়ে লিখেছেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, (নিঃসন্দেহে) হোয়াইট হাউসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু এবং অনেক দিক থেকে তিনি সেরা!”

টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে নেতানিয়াহু বলেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনো চুক্তি হয়নি। তাকে যখন জিজ্ঞাসা করা হয়, “আপনি কি ফিলিস্তিনি রাষ্ট্রে সম্মতি দিয়েছেন?” তখন তিনি স্পষ্টভাবে বলেন, “না, একেবারেই না।” নেতানিয়াহু জানান, ট্রাম্পের উপস্থাপিত ২০ দফা পরিকল্পনায় ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো ধারা নেই এবং ইসরায়েল তা “বলপ্রয়োগ করে হলেও প্রতিহত করবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক

গাজা থেকে সেনা প্রত্যাহার নয়, ফিলিস্তিনি রাষ্ট্রের প্রচেষ্টা বলপ্রয়োগে ঠেকানো হবে: নেতানিয়াহু

আপডেট সময় : 06:36:09 pm, Tuesday, 30 September 2025