Dhaka , Thursday, 27 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি রামগঞ্জের ফরিদ ভূঁইয়া একাডেমিতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন রামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পোর্ট সিটি সাংবাদিকতা বিভাগের শিক্ষর্থীদের ফিল্ড ওয়ার্ক পলাশে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন মঈন খান মা-ছেলের নাচে মুগ্ধতা ছড়াল ইয়ামালের জন্মদিনের পার্টি মেয়েরা মাথায় হিজাব পরে, মনে নয়: হিজাব বিতর্কে ওয়েইসি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ঝিনাইগাতীতে ১২ রবিউল আউয়াল উপলক্ষে দোয়া ও আলোচনা সভার অনুষ্ঠিত। বিএনপির নির্বাহী কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সিএমপি’র সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) বড়কাপনে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও শান্তি মোবারক র‍্যালি কলমাকান্দায় কৃষি প্রযুক্তি মেলার সমাপনী দিনে বিজয়ী কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ মহানবী (সা.)-এর আদর্শেই মানবিক সমাজ বিনির্মাণের আহ্বান: ভোলায় ঈদে মিলাদুন্নবীর আলোচনা চট্টগ্রামের ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা লক্ষ্মীপুরে সম্পত্তি লিখে না দেওয়ায় বৃদ্ধ মা বাবার ঠাঁই হয়নি ছেলেদের ঘরে জাজিরায় সীরাতুন্নবী উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোটের সীরাত র‍্যালি সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা? দীর্ঘদিনের দুর্ভোগের অবসান,ডেপুটি স্পিকারের  উদ্যোগে নতুন ঘর পেলেন দরিদ্র হাজং পরিবার কলমাকান্দায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১, আহত ৩ দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদের গৌরবজনক অর্জন, রেঞ্জে দ্বিতীয়বার শ্রেষ্ঠ কলমাকান্দায় ক্ষোভ: সদ্য রোপণ করা ২০টি চারা গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা নোয়াখালীতে ওলামা মাশায়েখদের সাথে মতবিনিময় সভা করলো জামায়াতে ইসলামী   মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা চিলমারীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মাদারীপুর রাজৈরে ৫০০ পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১ অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজাপুরে দোয়া মাহফিল

  • Reporter Name
  • আপডেট সময় : 12:14:34 pm, Sunday, 30 November 2025
  • 81 বার পড়া হয়েছে

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝালকাঠির রাজাপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাতে রাজাপুর উপজেলা শহরের মায়ের দোয়া কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুম মোল্লা এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া সুমন। দোয়া মাহফিলের প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ছাত্র নেতা গোলাম আজম সৈকত।

এসময় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম নয়ন, রুবেল তালুকদার, কৃষকদলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, উপজেলা বিএনপির সদস্য আবুয়াল সায়েম চান, কৃষকদলের সভাপতি ফারুক মোল্লা, মঠবাড়ি ইউনিয়ন বিএনপি নেতা অপু খান, মালয়েশিয়া বিএনপি শাখার সহ-সভাপতি গোলাম কবির, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈকত সিকদার, রাজাপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কিরণসহ রাজাপুর ও কাঁঠালিয়ার বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও মহিলাদলের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম আজম সৈকত বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন জাতীয়তাবাদী দল আন্দোলন-সংগ্রামে রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা মাঠে ছিলেন, রক্ত–ঘাম দিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন। এই সংগ্রামের পথে অনেকে গুম হয়েছেন, অনেকে খুন হয়েছেন, বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। সবচেয়ে বেশি ত্যাগী পরিবার হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাভোগ ও নির্যাতনের মধ্যে রাখা হয়েছে। আজ তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আমাদের কাছে দোয়া চেয়েছেন—আমি আপনাদের কাছে তাঁর রোগমুক্তির জন্য দোয়া চাই। আপনারা সবাই দেশনেত্রীর সুস্থতার জন্য হাত তুলবেন, দোয়া করবেন।”

জিয়া পরিবারের ত্যাগের প্রসঙ্গে সৈকত বলেন, “জিয়া পরিবারের ত্যাগ আমরা সবাই জানি। একজন সন্তান মারা গেছেন—মায়ের বুকে ফিরে আসতে পারেননি। আরেক সন্তান তারেক রহমান ১৭ বছর ধরে জীবিত থেকেও মায়ের কাছ থেকে দূরে প্রবাসে। তিনি শিগগিরই দেশে ফিরবেন—এই প্রত্যাশা করি। আপনারা তার, বেগম খালেদা জিয়ার এবং জিয়া পরিবারের জন্য দোয়া করবেন—অভিনন্দন জানাবেন তাদের সংগ্রামকে।”

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজাপুরে দোয়া মাহফিল

আপডেট সময় : 12:14:34 pm, Sunday, 30 November 2025