
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জে কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোনের সংযোগ সড়ক নির্মাণ এবং সংশ্লিষ্ট সড়ক উন্নয়ন নিয়ে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
সভায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াসহ সরকারি বিভিন্ন দপ্তর, পরিবেশ অধিদপ্তর, এলজিইডি, মেঘনা গ্রুপ ও অন্যান্য অংশীজনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় কুমিল্লা ইকোনমিক জোন সংযোগ সড়ক (এন-১১৭), মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক (এন-১১৬) নির্মাণ এবং মোগড়াপাড়া-আনন্দবাজার ও আনন্দবাজার-বারদী-তালতলা সড়ক উন্নীতকরণ নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হয়।


























