Dhaka , Sunday, 20 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে বিএনপির বিক্ষোভ লায়ন্স হাসপাতালের উদ্যোগে আড়াইহাজারে বিনামূল্যে ছানি অপারেশন শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা ক্যান্সার এখন মহামারি: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সোনারগাঁয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের মিছিল সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা পাইকগাছায় ডেঙ্গুর ছোবলে নিভে গেল অপুর জীবন পাইকগাছায় আদর্শ লাইব্রেরির উদ্যোগে গাছের চারা বিতরণ জাঁকজমকপূর্ণ আয়োজনে পল্লীকবি জসীম উদ্দীন স্মৃতি গোল্ড মেডেল স্কলারশীপ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ কর্ণফুলী ব্রিজ ও কেন্দ্রীয় কারাগারে দুটি ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে, দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত দুর্গাপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন কক্সবাজারে ২৭ মামলার আসামি বাদলসহ দুই ডাকাত গ্রেপ্তার ডাকাতির কাজে ব্যবহৃত হাইস গাড়ি, দুই মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ সহ গ্রেফতার- ০১ ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ। সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জলসিঁড়ির সাথে ১০ গ্রামের মানুষের ৯ দফা দাবি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ নেতাকর্মী ও ইয়াবাসহ গ্রেপ্তার ১ নিষিদ্ধ আ.লীগের নৈরাজের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম : গাজীপুরে পথসভায় শফিকুর রহমান  কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা বগুড়ায় রামুর আবুল কালাম ৭৭৫ পিস ইয়াবাসহ আটক চবিতে ল্যাব আধুনিকায়নে চাকসুর উদ্যোগে ২১ বিভাগে ২ কোটি টাকা বরাদ্দ সুনামগঞ্জে তাহেরপুর ৩ সন্তান নিয়ে বাবার বিষপান, তিন শিশুর মৃত্যু ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে

কিশোরগঞ্জের ভৈরবে তরুণীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে দম্পতি গ্রেপ্তার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 07:14:48 pm, Sunday, 15 December 2024
  • 178 বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), default quality?

ক্রাইম রিপোর্টার সোহানুর রহমান বাপ্পি।।

কিশোরগঞ্জের ভৈরবে এক তরুণীকে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে হুমায়ুন আহমেদ নামের এক প্রবাসী ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হুমায়ুন আহমেদ (৪১) উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের শিমুলকান্দি গ্রামের বাসিন্দা। তাঁর স্ত্রীর নাম মৌসুমী বেগম (৩০)। ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাঁকে আসামি করা হয়েছে বলে বাদী জানিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মেয়েটির বয়স ১৯ বছর। হুমায়ুন থাকেন দুবাইয়ে। মুঠোফোনে দুজনের পরিচয় হয়। কথাবার্তা থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কথা ছিল হুমায়ুন দেশে এসে বিয়ে করবেন। তিন মাস আগে হুমায়ুন দেশে ফেরার পর মেয়েটি বিয়ের কথা বললে হুমায়ুন সাড়া দেননি। একপর্যায়ে জানা যায়, হুমায়ুন বিবাহিত। তাঁর স্ত্রী-সন্তান আছে। এ নিয়ে হুমায়ুনের সঙ্গে মেয়েটির ঝগড়া ও মনোমালিন্য হয়।
এজাহারের বর্ণনা অনুযায়ী, ৩ অক্টোবর হুমায়ুন দেখা করার অনুরোধ করলে ভৈরব পৌরসভার কাছে যায় মেয়েটি। এরপর সেখানকার একটি ভবনে নিয়ে ধর্ষণ করেন এবং ভিডিও ও ছবি তুলে রাখেন। বাড়াবাড়ি করলে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ ঘটনায় মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েন। কয়েক দিন পর হুমায়ুন আবার মেয়েটিকে দেখা করতে বলেন। মেয়েটি রাজি না হওয়ায় ভিডিও ও ছবি মেয়েটির স্বজনদের পাঠিয়ে সম্মানহানি করেন।

মামলার বাদী বলেন ‘হুমায়ুন আমার মেয়েকে ধর্ষণ করে ক্ষান্ত হয়নি। ভিডিও ছড়িয়ে দিয়ে আমার মেয়ের জীবন শেষ করে দিয়েছে।’ হুমায়ুনের স্ত্রীকে অভিযুক্ত করার বিষয়ে বলেন, ‘ভিডিও ছড়িয়ে দেওয়ার ব্যাপারে হুমায়ুনের স্ত্রীর হাত আছে।’
তবে পুলিশি হেফাজতে থাকা হুমায়ুন আহমেদ ও তাঁর স্ত্রী মৌসুমী বেগম অভিযোগ অস্বীকার করেছেন। হুমায়ুন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কে ভিডিও করেছে এবং কারা ছড়িয়েছে—কোনোটি আমার জানা নেই।’
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহিন মিয়া বলেন, র‍্যাবের সহযোগিতায় শিমুলকান্দি গ্রাম থেকে মামলার আসামি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ

কিশোরগঞ্জের ভৈরবে তরুণীকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে দম্পতি গ্রেপ্তার।।

আপডেট সময় : 07:14:48 pm, Sunday, 15 December 2024