Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

কলমের পাশাপাশি কাস্তে হাতে: সংবাদকর্মী মিজানুর রহমানের কৃষিজীবনের নতুন যাত্রা

  • Reporter Name
  • আপডেট সময় : 12:47:03 am, Saturday, 1 November 2025
  • 442 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

“মাটির গন্ধ, ঘামের গন্ধ-এই গন্ধই আমার আপন গন্ধ।” এমন বিশ্বাস বুকে ধারণ করে সাংবাদিকতার পাশাপাশি কৃষিকাজে নেমেছেন দৈনিক আজকের বাংলা পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি মোঃ মিজানুর রহমান। দীর্ঘদিন ধরে তিনি কলমের মাধ্যমে সমাজের কথা তুলে ধরলেও এবার নিজ হাতে মাটির সঙ্গে মিশে শুরু করেছেন জীবনের নতুন এক অধ্যায়-কৃষিজীবন।
সম্প্রতি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ রূপকানিয়া নিজ এলাকায় ধান কাটার মৌসুমে তাকে দেখা গেছে মাঠে কাস্তে হাতে ধান কাটতে। ঐতিহ্যবাহী পাঞ্জাবি-পায়জামা পরে মাঠে নেমে তিনি যেন এক নতুন বার্তা দিলেন-“কাজে লজ্জা নেই, লজ্জা অলসতায়। যে মাটি আমাকে বাঁচায়, সেই মাটির জন্য ঘাম ঝরানোই গর্ব।”
স্থানীয়রা জানান, সাংবাদিক মিজানুর রহমান ছোটবেলা থেকেই গ্রামীণ জীবনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে আসছেন। তিনি শুধু সংবাদকর্মীই নন-একজন সমাজকর্মী ও তরুণ উদ্যোক্তাও বটে। তিনি সাংবাদিকতা শুরু করার আগে, চট্টগ্রাম শহরে ব্যবসার পাশাপাশি তিনি ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত আল-আমিন পাড়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে সমাজে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও ঐক্য প্রতিষ্ঠায় বহু কার্যক্রম বাস্তবায়িত হয়। সমাজে তার এই ইতিবাচক নেতৃত্বের সময় কিছু স্বার্থান্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে বিরোধিতা শুরু করলেও কেউ কখনো তার বিরুদ্ধে অন্যায়, অনিয়ম বা দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। পরবর্তীতে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণে স্বেচ্ছায় সভাপতির পদ থেকে অব্যাহতি নেন। স্থানীয়রা বিশ্বাস করেন, তিনি দায়িত্বে থাকলে সমাজের আরও উন্নয়নমূলক কাজ বহুগুণে বাস্তবায়ন হতো। বর্তমানে তিনি গ্রামে ফিরে এসে সাংবাদিকতার পাশাপাশি আত্মনির্ভরতার দৃষ্টান্ত স্থাপন করতে নিজ উদ্যোগে কৃষিকাজ শুরু করেছেন।

মিজানুর রহমান বলেন, সাংবাদিকতা আমাকে শিখিয়েছে মানুষের কথা বলতে, আর কৃষি আমাকে শিখিয়েছে নিজের পরিশ্রমে বাঁচতে। কলম ও কাস্তে-দুটোই আমার অস্ত্র, দুটোই মানুষের কল্যাণের জন্য।” দেশের মাটির প্রতি টান এবং আত্মনির্ভরতার চিন্তা থেকেই আমি কৃষিকে জীবনের অংশ করে নিয়েছি। গ্রামীণ জনপদে তার এই উদ্যোগ ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় তরুণদের অনেকে তার এই উদ্যোগকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন।
একজন স্থানীয় যুবক বলেন, সাংবাদিক মিজান ভাই প্রমাণ করেছেন-সমাজ পরিবর্তন শুধু লেখায় নয়, কাজ করেও সম্ভব। তিনি দেখিয়ে দিয়েছেন, ইচ্ছা থাকলে যেকোনো মানুষ মাটির কাজকে সম্মানের সঙ্গে করতে পারে। মিজানুর রহমানের মতে, আজকের তরুণ সমাজ যদি আধুনিক কৃষিতে আগ্রহী হয়, তবে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে। যে যুবক কৃষিকে ভালোবাসবে, সে কখনো বেকার থাকবে না।
বাংলাদেশের কৃষিনির্ভর সমাজে তার এই উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয়- যেখানে একজন সংবাদকর্মী একই সঙ্গে সমাজের খবর রাখছেন, আবার মাঠে ঘাম ঝরিয়ে দিচ্ছেন আত্মনির্ভরতার অনন্য বার্তা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

কলমের পাশাপাশি কাস্তে হাতে: সংবাদকর্মী মিজানুর রহমানের কৃষিজীবনের নতুন যাত্রা

আপডেট সময় : 12:47:03 am, Saturday, 1 November 2025