Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

কমলগঞ্জের গুরুত্বপূর্ণ জনপদ শমশেরনগর এখন যানজটের নগরী।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:05:16 am, Monday, 5 February 2024
  • 177 বার পড়া হয়েছে

কমলগঞ্জের গুরুত্বপূর্ণ জনপদ শমশেরনগর এখন যানজটের নগরী।।

মো.সাইদুল ইসলাম
মৌলভীবাজার-প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর বাজার জনগুরুত্বপূর্ণ নগরী। বাজারের ভেতরে সড়কে আরসিসি ঢালাই কাজও সম্পন্ন হওয়ার পর থেকে সিএনজি-অটো ও অবৈধ টমটম দখল করে নিয়েছে সড়কের দু’পাশ। এজন্য এখন যানজট শহরে পরিনিত হয়েছে। তাই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায় শমশেরনগর পঞ্চমোহনা দিয়ে ভারতের কৈলাশহরের সাথে চাতলাপুর স্থল শুল্ক সড়ক, শ্রীমঙ্গল-কুলাউড়া ও মৌলভীবাজার জেলা সদরের সাথে রয়েছে সরাসরি যোগাযোগ । শ্রীমঙ্গল, কুলাউড়া, মৌলভীবাজার ও চাতলাপুর-শরীফপুর স্থল শুল্ক রুট রয়েছে। প্রতিটি রুটের দু’পাশে সিএনজি-অটো অবৈধ টমটম ও ব্যাটারী চালিত রিক্সা স্থান করে নিয়েছে। ফলে সড়ক দিয়ে দু’টি গাড়ি ক্রস করার সময় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। দীর্ঘ সময় গাড়ি নিয়ে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে মাঝে মধ্যে ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।
দোকানপাটকে আড়াল করে যানবাহনের কারনে অতিষ্ঠ হয়ে উঠছেন ব্যবসায়ীরাও। রেলওয়ে স্টেশন, চা বাগান, পুলিশ ফাঁড়ি, ব্যাংক-বীমা, পোস্ট অফিস বিএএফ শাহীন কলেজ, সুজা মেমোরিয়াল কলেজ, এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয় আব্দুল মছব্বির একাডেমী, মাদ্রাসা, কেজি স্কুল ও প্রাইমারী স্কুলও রয়েছে এ বাজারে। হাজারো শিক্ষার্থীসহ পথচারী এবং ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় লেগেই থাকে। জনগুরুত্বপূর্ণ এই বাজারে সড়কের দু’পাশে ফুটপাত দখল করে গড়ে উঠছে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ফুটপাতের পাশে সড়ক দখল করে রাজত্ব চলছে যানবাহনের ।
অভিযোগ করে শিক্ষার্থী কামরান আহমদ, প্রীতম দেবনাথ, সামিহা সুলতানা বলেন, সড়ক বড় করা হলেও স্কুল-কলেজে যাওয়া আসার সময় হেঁটে চলার পথও পাইনা। রিক্সা, সিএনজি, টমটমের কারণে রাস্তা বন্ধ হয়ে পড়ে। নির্বিঘ্নে যাতায়াতে ভূমিকা কেউ নিচ্ছেন না। ব্যবসায়ী শাহাজান আহমদ, নূরুল মোহাইমীন ও বিল্লাল হোসেন বলেন, সিএনজি-অটো ও টমটমে দোকান আড়াল করে রাস্তার উপর রাখায় ক্রেতাদের যাতায়াতে দুর্ভোগে পড়তে হয়। এবিষয়ে কেউ কোন কথা বলেন না বলে তাদের রয়েছে অভিযোগ।
ব্যবসায়ী আলমগীর হোসেন জানান সিএনজি অটোরিক্সা ও টমটম রাস্তার দু’পাশে এলোপাতারি ভাবে দাঁড়িয়ে থাকার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট এখন নিত্যসঙ্গী। তাছাড়া অভারলোডের বালু বোঝাই ট্রাক চাতলাপুর সড়কে নিয়ে ঘরঘন চলাচলের কারণে যানজট প্রকর আকার ধারণ করে। এ থেকে পরিত্রাণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা।
শমশেরনগর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান বলেন, জায়গা অনুপাতে শমশেরনগর বাজারে অজস্র টমটম ও সিএনজি চালিত অটো। তাদের নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে। তারপরও এদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আকনজি বলেন সড়কে যানজট নিরসনে ব্যবসায়ী সমিতিকে বলা হয়েছে রাস্তার আশপাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট সরানোর জন্য।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

কমলগঞ্জের গুরুত্বপূর্ণ জনপদ শমশেরনগর এখন যানজটের নগরী।।

আপডেট সময় : 09:05:16 am, Monday, 5 February 2024