নুর মোহাম্মদ
কক্সবাজার প্রতিনিধি।।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীরা কুপিয়ে সাবেক মাঝি করিম উল্লাহ কে হত্যা করেছে। নিহত ব্যক্তি ক্যাম্প—২০ ব্লক—এম/২৭ এর মৃত গণি মিয়ার পুত্র।
শুক্রবার -১২ জানুয়ারী- রাতে ২০ নম্বর ক্যাম্পে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহ অধিনায়ক পুলিশ সুপার আরেফিন জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানান, রাতে ১০/১২ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী নিজ শেডের বসতি হতে করিমকে তুলে নিয়ে গলায় চুরিকাঘাত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসার সশস্ত্র সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

























