
মোঃ সাইফুল ইসলাম, সিলেট প্রতিনিধি,
১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত বাহিনী হিসেবে জননিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন, সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ প্রতিরোধ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, হত্যা, ধর্ষণ, অপহরণ, মানবপাচার ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ দমন এবং অপরাধ-সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।
২। এরই ধারাবাহিকতায় এসআরবি-৯, সদর কোম্পানী, সিলেটের একটি আভিযানিক দল সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন ড্রিমল্যান্ড পার্কের সামনে অবস্থানকালে গত ০৪/১০/২০২৬ খ্রি. তারিখ আনুমানিক রাত ২০.০০ ঘটিকার সময় গোপন সূত্রে জানতে পারে যে, সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন শ্রীরামপুর বাইপাস সংলগ্ন ভোজনশালা রেস্টুরেন্টের ভেতর কতিপয় ব্যক্তি অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ এর আভিযানিক দলটি আনুমানিক রাত ২০.০৫ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌঁছালে এসআরবির উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করেন। পরবর্তীতে তার হেফাজত হতে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ০১টি স্মার্ট মোবাইল ফোন ০৭টি সিম জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- ফাহাদ আহমদ (২১), পিতা- আব্দুল আজিজ, সাং- হরিপুর, পো- দক্ষিণভাগ, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার।
গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে 2222bet, GT99, 9777bet অ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়া খেলায় অংশগ্রহন করত এবং বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নিবন্ধিত ভুয়া সিম ব্যবহার করে নানাবিধ প্রতারণা করে অন লাইনে জুয়া খেলায় উৎসাহিত করতেন।
৩। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ ও সাইবার সুরক্ষা আইনের-২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিকে ও জব্দকৃত আলামত সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।


























