Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:58:15 pm, Wednesday, 4 March 2026
  • 94 বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন,

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসন থেকে জামায়াত মনোনীত নির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ এলাকার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বুধবার (৪ মার্চ) দুপুরে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে স্থানীয় সুধীজন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি আদর্শ ও উন্নত ইউনিয়ন গঠনে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে নিবিড় সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

এমপি আজাদ বলেন, আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার পাবে এবং সকল ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন এবং এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সফরসঙ্গী ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম সরোয়ার, কাজী তামজিদ আলম, মাওলানা সাইদুর রহমান, মো. আলতাফ হোসেন, মাওলানা নূরে আলম সিদ্দিকী, পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম, মো. আজিবর রহমান, সোহাগ মোড়ল, কাজী আছাফুর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভা শেষে সংসদ সদস্য উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন এবং এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তিনি আগামী দিনগুলোতে জনসম্পৃক্ত উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

এম জালাল উদ্দীন:পাইকগাছা
মোবা:০১৯০৭৭৩৬০০০

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ

আপডেট সময় : 07:58:15 pm, Wednesday, 4 March 2026