Dhaka , Thursday, 7 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে :- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোতোয়ালী থানা পুলিশের অভিযানে এ্যাম্বুলেন্সে বহনকৃত এক লক্ষ পাঁচ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সাতকানিয়ায় অবৈধ আচার কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ জামিনে মুক্তি পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু। রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা জামায়াাতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, একজন ঢামেকে স্থানান্তর ৭ বছরের শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি, ১৬ বছর পর ৫ আসামির যাবজ্জীবন, পিতার জিম্মায় ফিরল নেয়ামুল উপকূলের মাটিতে আঙ্গুরের স্বপ্ন: সফল উদ্যোক্তা তৈয়েবুর রহমান রামগঞ্জে ফসলি জমির মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামীর সাথে থানায় পোষা বানর গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০ সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

এনামূল হক পলাশের ‘জনগণের ঐক্য ও সাংস্কৃতিক বিপ্লবের আকাঙ্ক্ষা বইয়ের পাঠ উন্মোচন

  • Reporter Name
  • আপডেট সময় : 01:45:03 pm, Sunday, 16 November 2025
  • 62 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি:

কবি ও চিন্তক এনামূল হক পলাশের ‘জনগণের ঐক্য ও সাংস্কৃতিক বিপ্লবের আকাঙ্ক্ষা’ বইয়ের প্রকাশনা এবং পাঠ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্ণারে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা প্রতিষ্ঠান ঘাসফুল।
পাঠ উন্মোচন অনুষ্ঠানে মূল বক্তব্য দেন কবি, গবেষক ও ভূ-রাজনৈতিক বিশ্লেষক শামস আরেফিন। তিনি বলেন, কালচারাল ফ্যাসিস্টরা ব্যক্তিগত সুবিধা নিয়ে রাজনৈতিক দাসে পরিণত হয়েছিল। ফলে জুলাইয়ে সেসব দাস বুদ্ধিজীবীরা ব্যর্থ হয়েছে। কলোনিয়াল মনোজগত পরিবর্তন ছাড়া স্বাধীন রাষ্ট্র কীভাবে গড়ে উঠবে এনামূল হক পলাশ সেসব বিষয় বইটিতে তুলে ধরেছেন। এ ছাড়া যেসব কালচারাল টাউটরা বয়ান উৎপাদন করেছে তাদের বিরুদ্ধে এই বই একটা দলিল। পুরো বইটা এই সময়ের জন্য খুবই প্রাসঙ্গিক।
পাঠ উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবি নকিব মুকশি, সৈয়দ ওয়ালী, আকরামুল হক, মাসুম মুনাওয়ার এবং অভ্র ভট্টাচার্য।
তারা প্রত্যেকেই বইটির ভাবনা, তাত্ত্বিক প্রেক্ষাপট এবং সমকালীন সাংস্কৃতিক বাস্তবতার গুরুত্বসহ সাংস্কৃতিক আগ্রাসন নিয়ে আলোচনা উপস্থাপন করেন।
বক্তারা আরও বলেন, এনামূল হক পলাশ তার বইয়ের শিরোনামে যেমন স্পষ্ট দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, তেমনি পুরো গ্রন্থজুড়ে সাংস্কৃতিক ঐক্য, জনগণের চেতনা এবং সামাজিক পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে পাঠকের সামনে নতুন আলাপের পথ খুলে দিয়েছেন। বইটির ভাষা, যুক্তি ও বিশ্লেষণ- সমসাময়িক পাঠকের কাছে সমাজ-সংস্কৃতি ভাবনার একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স হয়ে উঠবে।
জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতার ও ডায়েরি অবলম্বনে প্রকাশিত ‘বুলডোজার’ বইয়ের লেখক মাহথির বিন খালেদ তার বই লেখার গল্প শোনান উপস্থিত লেখক ও শ্রোতাদের।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মঈন মুনতাসীর, উদয়ন রাজীব, সুমগ্ন সৌর, আজিম হিয়া, নিশাত ফারজানা, মোশাররফ হোসাইন, আমিনুর রহমান পাশা, নোমান প্রধান, আহমেদ তোফায়েল, এহসানুল হক, অনার্য শান্ত, সানাউল্লাহ সাগর, মুহাম্মদ হাসিনুল আলম সুজন, রহমান ইমন, সাইদ মুহাম্মাদ ওলিউল্লাহ, ফরিদ উদ্দিন রনি ও প্রকাশক মাহ্দী আনামসহ অনেকে।
অনুষ্ঠান গ্রন্থনা ও সঞ্চালনা করেন পলিয়ার ওয়াহিদ।
প্রবন্ধের গ্রন্থটি প্রকাশ করেছে ঘাসফুল। প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন। মূল্য ২৩০ টাকা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

এনামূল হক পলাশের ‘জনগণের ঐক্য ও সাংস্কৃতিক বিপ্লবের আকাঙ্ক্ষা বইয়ের পাঠ উন্মোচন

আপডেট সময় : 01:45:03 pm, Sunday, 16 November 2025