Dhaka , Tuesday, 17 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
​সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল র‍্যালি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নাশকতার অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে:- বেলায়েত হোসেন বুলু বরিশালসহ বিভাগের চার জেলায় যুবদলের আংশিক কমিটি : টাকার বিনিময়ে নেতৃত্ব বাছাইয়ের অভিযোগ আদালত প্রাঙ্গণের সেই ঘটনায় নিজের সাফাই গেয়ে যা বললেন পরীমনি রাওয়ালপিন্ডি টেস্টে বোলারদের দাপট, চালকের আসনে পাকিস্তান ১০৫ বছর বয়সে মারা গেলেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদ ব্যবসা সহজীকরণ ও রপ্তানি বহুমুখীকরণে বিশ্বব্যাংকের সহায়তা চাইল বাংলাদেশ আওয়ামী লীগ ফাঁদে পড়ল? পেকুয়ায় ৭ হাজার ৬৮৪ পিস ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ পাইকগাছায় ৪ লাখ চিংড়ির পিএল জব্দ; শিবসা নদীতে অবমুক্ত চট্টগ্রামে একাধিক চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি আরমান গ্রেপ্তার দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত: পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদানের ওপর গুরুত্বারোপ ফিজিতে বাংলাদেশের পোশাক ও পাটপণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা: বাণিজ্যমন্ত্রী জাল নোট চেনার কৌশল শেখাতে নোয়াখালীতে কর্মশালা সরাইলে মরহুম মোশাররফ হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর অনুষ্ঠিত মধুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন যাত্রীসেবা বাড়াতে চট্টগ্রাম–নাজিরহাট রেল লাইনে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল বন্দর থানার অভিযানে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চকরিয়ায় কয়লার আগুনে পুড়ে কিশোরের মৃত্যু, দগ্ধ ভাই শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ করাতে ইউপি চেয়ারম্যানের ব্যতিক্রমী উদ্যোগ অধিক্ষেত্র রক্ষায় সোচ্চার নেত্রকোনার নিকাহ রেজিস্ট্রাররা, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কালিয়াকৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী-লীগ সভাপতি আব্দুল আলীম গ্রেপ্তার সাংবাদিক আল আমিনকে হত্যার হুমকি, জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’ আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি যে কারণে টেলিগ্রাম নিষিদ্ধ করল জর্ডান-ইরাক দুবাইয়ে স্বর্ণের দামে স্বস্তি! বাংলাদেশের সঙ্গে ভরিতে ব্যবধান কত? বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলজার হোসেন কানু প্রামানিক স্মৃতি গাদন টুর্নামেন্ট-২০২৬

এখন কেমন আছেন তামিম ইকবাল

  • Reporter Name
  • আপডেট সময় : 04:02:26 pm, Tuesday, 25 March 2025
  • 292 বার পড়া হয়েছে

এখন কেমন আছেন তামিম ইকবাল

মো: সাগর ঢালী

বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবালের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হবে। পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তার প্রায় তিন মাস সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সাভারের কেপিজে হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ তথ্য দেন।

সোমবার -২৪ মার্চ- ঢাকা প্রিমিয়ার লিগের -ডিপিএল- ম্যাচ চলাকালে বিকেএসপির তিন নম্বর মাঠে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করেন তামিম। দ্রুতই তাকে সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে ব্লক ধরা পড়ে। অবস্থা বিবেচনায় চিকিৎসকরা জরুরিভাবে রিং পরানোর সিদ্ধান্ত নেন।

বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে পর্যবেক্ষণে রয়েছেন। মঙ্গলবার তাকে কিছু সময়ের জন্য কেবিনে নেওয়া হয়, যেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। এরপর তাকে আবার নিবিড় পরিচর্যা কেন্দ্রে ফেরত নেওয়া হয়।

তামিমের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন তার ভক্ত, সতীর্থ ও শুভাকাঙ্ক্ষীরা। জাতীয় দলসহ ক্রীড়াজগতের অনেকেই তার পাশে থাকার বার্তা দিয়েছেন। ভারতের সাবেক তারকা যুবরাজ সিং, লঙ্কান বোলার লাসিথ মালিঙ্গা, ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি এবং ধারাভাষ্যকার হার্শা ভোগলেও তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

এছাড়া ক্রীড়া অঙ্গনের বাইরেও শোবিজ তারকা শাকিব খান, আরিফিন শুভ, জিয়াউল ফারুক অপূর্বসহ অনেকে তামিমের সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন। দেশের রাজনীতিক মহল থেকেও তার সুস্থতা কামনায় দোয়া ও শুভেচ্ছা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

​সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শ্রীপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের মোটরসাইকেল র‍্যালি

এখন কেমন আছেন তামিম ইকবাল

আপডেট সময় : 04:02:26 pm, Tuesday, 25 March 2025