কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন -অবসরপ্রাপ্ত- আবদুস সোবহান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর। স্ত্রী ২ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন।
উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যার নিজ বাসভবনে শুক্রবার -১২ জানুয়ারি- রাত ৯ টায় ইন্তেকাল করেন।
মুক্তিযুদ্ধে কক্সবাজার-বান্দরবান সেক্টরের সাব-সেক্টর কমান্ডার এবং ১৯৭১ সালের ১২ ডিসেম্বর কক্সবাজার কে হানাদারমুক্ত ঘোষণার অন্যতম বীরপুরুষ ছিলেন বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসপ্রাপ্ত আব্দুস সোবহান।
শনিবার বিকেল ৩ টায় মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) আবদুস সোবাহান এর নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাজীবি ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
এরপর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে চির সমাহিত করা হয়।
৭১ র রণাঙ্গনের অকুতোভয় এ বীরের মৃত্যুতে কক্সবাজারের সর্বত্র শোকের ছায়া বিরাজ করছে।

























