Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

ঈদগাঁও বাজারে পচা মাছ সিন্ডিকেটের দৌরাত্ম্য! জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে

  • Reporter Name
  • আপডেট সময় : 10:24:49 pm, Saturday, 1 November 2025
  • 249 বার পড়া হয়েছে

শওকত আলম, কক্সবাজার:

জেলার অন্যতম বৃহত্তম বাণিজ্য কেন্দ্র ঈদগাঁও বাজারের মাছ বাজার এখন অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। অভিযোগ উঠেছে—একটি সিন্ডিকেট নিয়মিতভাবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাসি ও পচা মাছ সস্তায় কিনে এনে ফরমালিন ও ক্ষতিকর রং মিশিয়ে বিক্রি করছে ক্রেতাদের কাছে। এতে প্রতিদিন ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন সাধারণ ভোক্তারা।

সরেজমিনে দেখা গেছে, বাজারের ৩ থেকে ৪ সারি জুড়ে টুকরিতে সাজানো পচা মাছের স্তূপ। এসব মাছের প্রাকৃতিক বর্ণ হারিয়ে গেছে, গায়ে লেগে আছে কৃত্রিম রংয়ের প্রলেপ। স্থানীয়ভাবে যেগুলো “গ্যাসের মাছ” নামে পরিচিত—ইলিশ, পোয়া, ঘুইজ্জা, মাইট্টা, ফাইস্যাসহ নানা প্রজাতির মাছ প্রতিদিন ফ্রিজ থেকে বের করে রং মিশিয়ে ক্রেতাদের সামনে বিক্রি করা হচ্ছে।

স্থানীয় মুদি ব্যবসায়ী জাহেদ বলেন, “ফরমালিনযুক্ত এসব মাছ খেয়ে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে। অথচ তদারকি নেই বললেই চলে।”
বিসিক কর্মকর্তা এরশাদ উল্লাহ জানান, “দীর্ঘদিন ধরে এসব অসাধু ব্যবসায়ী পচা মাছ বিক্রি করে জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে।”

কক্সবাজার সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. আবদুর রহিম আমানী বলেন, “ফরমালিন ও কৃত্রিম রং মেশানো মাছ খেলে ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগের আশঙ্কা বাড়ে।”

ঈদগাঁও বাজার পরিচালনা কমিটির সভাপতি শাহ নেওয়াজ মিন্টু জানান, “এসব অপকর্মের বিষয়ে অবগত আছি। তবে কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এখনই ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।”

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা বলেন, “অসাধু মাছ ব্যবসায়ীদের সতর্ক করা হবে এবং প্রয়োজনে বাজারে অভিযান চালানো হবে।”

জনস্বার্থে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

ঈদগাঁও বাজারে পচা মাছ সিন্ডিকেটের দৌরাত্ম্য! জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে

আপডেট সময় : 10:24:49 pm, Saturday, 1 November 2025