Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীঘিনালায় ধানখেতের আইলে মিলল আহত গন্ধগোকুল, উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ শেরেবাংলার অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণের আহ্বান ববি উপাচার্যের : বাংলার বাঘ ফাউন্ডেশনের স্মরণসভা ও গুণিজন সংবর্ধনা সরকার গঠনের ১৫ দিন না যেতেই সরকারের সমালোচনা শুরু করেন জামাত- এমপি খোকন তালুকদারের ময়মনসিংহে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, স্বাস্থ্যসেবাসহ মানবকল্যাণে কাজ করতে চান দুলাল উদ্দিন পূর্বধলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান; ২টি মাইক্রোবাস ও ৬ লাখ টাকা মূল্যের ব্যাটারি উদ্ধার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে ধর্মপাশায়,শিক্ষার্থীর ছেঁড়া জামা নিজ হাতে সেলাই করে দিলেন প্রধান শিক্ষক, প্রশংসায় ভাসছেন নাইলা বেগম

ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা আদর্শ রাষ্ট্র গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে -ধর্ম উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:49:51 pm, Friday, 28 February 2025
  • 511 বার পড়া হয়েছে

ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা আদর্শ রাষ্ট্র গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে -ধর্ম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার, নাদিম সরকার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা আদর্শ রাষ্ট্র গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।

আজ সকালে ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় শিশু কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, এদেশে বিগত সময়ে ইসলামি সংস্কৃতির চর্চাকে নেতিবাচক হিসেবে দেখা হতো। কিন্তু বর্তমানে সরকার ইসলামি মূল্যবোধ ও সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করছে এবং এলক্ষ্যে
বহুমাত্রিক কর্মসূচি হাতে নিয়েছে। তিনি ইসলামি মূল্যবোধকে ধারণ করে আদর্শ মানুষ হতে শিশুদেরকে আহ্বান জানান।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতার আদলে শীঘ্রই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জাতীয় হিফজ ও সিরাত প্রতিযোগিতার আয়োজন করা হবে। সৌদি আরবের মতো সিরাত পুরস্কার প্রবর্তন করারও পরিকল্পনা রয়েছে।

মেয়েদের সাফল্য তুলে ধরে ড. খালিদ বলেন, আমাদের দেশের মেয়েরা সকল ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছে। সমাজের প্রতিটি স্তরে নারীরা আজ উচ্চপদে আসীন হচ্ছে। আমাদের মা-বোনদের ইসলামী সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে পারলে তাদের মাধ্যমে সমাজ ব্যবস্থা বদলে যাবে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক মোঃ শফিউল আলম, ধর্মসচিবের একান্ত সচিব মোঃ কামরুল ইসলাম, ইফার পরিচালক মোঃ মহিউদ্দিন বক্তব্য প্রদান করেন।

এ অনুষ্ঠানে ২০২৫ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ক্বিরাত, হামদ-নাত, আজানসহ মোট সাতটি বিষয়ে জাতীয় পর্যায়ে বিজয়ীদেরকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। দুটি গ্রুপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৬২জনকে পুরস্কার হিসেবে রৌপ্যপদক ও সনদপত্র  প্রদান করা হয়। এছাড়া দুইজন বিজয়ীকে চ্যাম্পিয়ন হিসেবে স্বর্ণপদক প্রদান করা হয়। উল্লেখ্য, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সেরা প্রতিযোগীদেরকে নিয়ে জাতীয় পর্যায়ে এই চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক, প্রকল্প পরিচালক, কর্মকর্তা-কর্মচারি, অভিভাবক ও ওলামায়ে কেরামরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক

ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা আদর্শ রাষ্ট্র গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে -ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : 06:49:51 pm, Friday, 28 February 2025