Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

ইসলামী বিশ্ববিদ্যালয় অর্থ সংকটে বেতন-ভাতা বন্ধ স্কুল শিক্ষকদের।। 

  • Reporter Name
  • আপডেট সময় : 04:13:50 am, Sunday, 28 January 2024
  • 211 বার পড়া হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয় অর্থ সংকটে বেতন-ভাতা বন্ধ স্কুল শিক্ষকদের।। 

ইবি প্রতিনিধি।।
গত ডিসেম্বর মাস থেকে বন্ধ রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়-ইবি-ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা। অর্থ সংকটে তাদেরকে বেতন দিতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ নিয়ে আজ শনিবার-২৭ জানুয়ারি-বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বেতন-ভাতা চালুর দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। মানববন্ধনে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মুজাম্মিল হক মোল্লাহ, সহকারী  শিক্ষক গোলাম মামুনসহ ১২ জন শিক্ষক ও ৩ জন কর্মচারীসহ দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মানববন্ধনে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায় যথা সময়ে বেতন-ভাতা প্রাপ্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি তোলেন।
প্রতিষ্ঠানটির শিক্ষকদের দাবি, ইউজিসি ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের শুরু থেকে এখন পর্যন্ত নিয়োজিত সকল জনবলকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্স এর ডেমনেস্ট্রেশন ইউনিটের জনবল হিসাবে আত্মীকরণ করেছে। প্রতিষ্ঠানটির নিয়োগকৃত সকল জনবল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল জনবলের ন্যায় সিন্ডিকেট কর্তৃক নিয়োগপ্রাপ্ত। 
কিন্তু বিশ্ববিদ্যালয়ের সকল জনবল যথাসময়ে নিয়মিত বেতন-ভাতা পেলেও প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ যথা সময়ে নিয়মিত বেতন-ভাতা পাচ্ছে না। এখনও পর্যন্ত তাদেরকে গত ডিসেম্বর মাসের বেতন দেয়নি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। বিষয়টি সমাধানে কয়েক দফায় কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কোনো সমাধান মেলেনি। 
এ বিষয়ে ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজাম্মিল হক মোল্লাহ বলেন,
‘অন্যান্য বিশ্ববিদ্যালয়েও স্কুল এন্ড কলেজ রয়েছে। মঞ্জুরি কমিশন সকলকে একই রকম বরাদ্দ দিয়েছে। কিন্তু অন্য প্রতিষ্ঠানের শিক্ষকরা যথানিয়মে বেতন পেলেও শুধু আমাদের বেতন বন্ধ রয়েছে। ইতোপূর্বে আমি উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারাসহ সকলের সাথে কথা বলেছি, তখন তারা বেতনের আশ্বাস দিয়েছে। তবে এক মাস পার হলেও আমরা বেতন পাইনি। প্রশাসনের সবাই বেতন পাচ্ছে, শুধু আমরা পাচ্ছি না।’
তিনি আরও বলেন, ‘উপাচার্য প্রথমে বেতন দেওয়ার আশ্বাস দিলেও দ্বিতীয়বার দেখা করতে গেলে আমার সাথে তিনি রুঢ় আচরণ করছেন।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাত থেকে ভর্তুকি দিয়ে স্কুলটির পরিচালনা করে আসছে। বর্তমানে স্কুলটি পরিচালনায় প্রতিবছর ব্যয় হয় এক কোটি বিশ লাখ টাকা। এদিকে ইউজিসি থেকে প্রতিবছর স্কুলের জন্য মাত্র বিশ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। বাকি এক কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাত থেকে ধার নিয়ে ভর্তুকি দিয়ে আসছে কর্তৃপক্ষ। তবে গতবছর থেকে স্কুলের জন্য সেই অর্থ বরাদ্দও বন্ধ করে দিয়েছে ইউজিসি। ফলে গত বছর খরচের পুরোটাই ভর্তুকি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে বিশ্ববিদ্যালয় আগের মত অর্থ বরাদ্দও পাচ্ছে না। ফলে অর্থ সংকটে গত মাস থেকে স্কুলের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বন্ধ রয়েছে। 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘প্রতিষ্ঠানটি পরিচালনায় শুরু থেকে ভর্তুকি দিয়ে আসছে বিশ্ববিদ্যালয়। তবে সরকারের ব্যয় সংকোচন নীতির ফলে এখন বিশ্ববিদ্যালয়ের খাতে পর্যাপ্ত অর্থ নেই। আমরা বিষয়টি নিয়ে ইউজিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। শীঘ্রই একটি সমাধান করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর) পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ‘আইআইইআর এর ফান্ড থেকে ধার করে এতদিন বেতন দেওয়া হয়েছে। এখন আমাদের তহবিলেও অর্থ নেই।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন একমাস হয়েছে বেতন বন্ধ রয়েছে। কিন্তু গত বছরেই ইউজিসি থেকে অর্থ বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

ইসলামী বিশ্ববিদ্যালয় অর্থ সংকটে বেতন-ভাতা বন্ধ স্কুল শিক্ষকদের।। 

আপডেট সময় : 04:13:50 am, Sunday, 28 January 2024