Dhaka , Tuesday, 4 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা কর্মকর্তার হলো উচিৎ শিক্ষা। নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার চবিতে দুই দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর দুর্গাপুরে ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় প্রশাসনের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ধারাবাহিক অভিযানে শীর্ষ সন্ত্রাসী চক্রে বড় আঘাত; আলোচিত শীর্ষ সন্ত্রাসীর সহযোগীসহ গ্রেফতার ০২, উদ্ধার বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি গ্যাসের স্বল্পচাপে উৎপাদন ব্যাহত, রান্নার চুলা নিভু নিভু টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল জনতাসহ সরকারি সব ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান

ইবিতে মোরাল প্যারেন্টিং পরিবারের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:16:06 pm, Saturday, 14 December 2024
  • 260 বার পড়া হয়েছে

ইবিতে মোরাল প্যারেন্টিং পরিবারের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত ।।

ইবি প্রতিনিধি ।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের মোরাল প্যারেন্টিং পরিবারের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। মোরাল প্যারেন্টিং পরিবার রক্তের নয়, বরং আত্মার বন্ধনে গড়া একটি পরিবার। পরিবারটি ছিন্নমূল ও আর্থিকভাবে অসচ্ছল মেধাবীদের শিক্ষা ও উন্নয়নের লক্ষ্যে দীর্ঘদিনযাবত কাজ করে আসছে। গত ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রবীন্দ্র নজরুল কলা ভবনে এই প্রাণবন্ত আয়োজন করা হয়। 
জানা যায়, দিনব্যাপী এই আয়োজনে মোরাল চাইল্ডদের অংশগ্রহণে সকাল থেকেই ক্যাম্পাসে একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। নতুন ও পুরাতন মোরাল চাইল্ডদের পাশাপাশি গার্ডিয়ানদের উপস্থিতি আয়োজনকে আরও সুন্দর করে তোলে। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের মোরাল চাইল্ড মিশুক শাহরিয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবির। নতুন গার্ডিয়ান হিসেবে যোগ দেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাফর আলী। সার্বিক পরিচালনা ও পরিকল্পনায় ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মিয়া মো. রাশিদুজ্জামান বলেন, “মনুষ্যত্বের চর্চা এবং মোরাল প্যারেন্টদের নিঃস্বার্থ মনোভাবের প্রতি সম্মান জানিয়ে তাদের আদর্শ অনুসরণ করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”
ক্যাম্পাস গার্ডিয়ান অধ্যাপক ড. হুমায়ুন কবির বলেন, “আত্মিক সম্পর্কের মাধ্যমে একতাবদ্ধ থেকে মোরাল প্যারেন্টিং পরিবারকে এগিয়ে নিতে হবে।”
নতুন গার্ডিয়ান সহকারী অধ্যাপক মো. জাফর আলী আয়োজনের প্রশংসা করে বলেন, “এই পরিবারের অংশ হতে পেরে আমি আনন্দিত এবং ভবিষ্যতে এই মহতী উদ্যোগে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি।”
সার্বিক পরিকল্পনাকারী প্রদীপ কুমার অধিকারী বলেন, “মোরাল প্যারেন্টিং একটি অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান, যেখানে ছিন্নমূল ও আর্থিকভাবে অসচ্ছল মেধাবীদের জন্য সহায়তা প্রদান করা হয়।”
প্রসঙ্গত, নতুন মোরাল চাইল্ড হিসেবে ফোকলোর বিভাগের শ্রেয়া সাহা ও অর্থনীতি বিভাগের মো. সবুজ ইসলাম বৃত্তি গ্রহণ করেন। অতিথিদের হাত থেকে বৃত্তি গ্রহণ করে তারা তাদের অনুভূতিতে পরিবারকে কৃতজ্ঞতা জানান। ফোকলোর স্টাডিজ বিভাগের মো. ফয়সাল হোসেন এবং মোরাল চাইল্ড হাসানুজ্জামান হাসান সহযোগিতা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইবিতে মোরাল প্যারেন্টিং পরিবারের উদ্যোগে বৃত্তি উৎসব অনুষ্ঠিত ।।

আপডেট সময় : 03:16:06 pm, Saturday, 14 December 2024