Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস শুধু ‘স্যরি’ বললেই কি মুছে যায় মনের কষ্ট? ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল

ইবিতে ফি সমন্বয় নিয়ে লুকোচুরি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:53:03 pm, Saturday, 2 March 2024
  • 225 বার পড়া হয়েছে

ইবিতে ফি সমন্বয় নিয়ে লুকোচুরি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।।

ইবি প্রতিনিধি।।

২০১৭-১৮ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ফি প্রায় চার গুণ বৃদ্ধি করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ শতাংশ ফি কমিয়ে তা পরের সেশনে সমন্বয় করার প্রজ্ঞাপন জারি করা হয়। নির্দেশনা অনুযায়ী সমন্বয় করে ফি প্রদান করেন ২০১৭-১৮ ও ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। তবে চতুর্থ বর্ষ শেষে শিক্ষার্থীরা সনদ তুলতে গেলে বাঁধে বিপত্তি। ফি সমন্বয়ের প্রজ্ঞাপনের বিষয়টি তোয়াক্কা করছে না একাডেমিক শাখা। ফলে সমন্বয়কৃত ফি পুনরায় পরিশোধ করে সনদ নিতে হচ্ছে শিক্ষার্থীদের। এছাড়া বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের প্রদত্ত ফি একাডেমিক শাখার খাতায় না তোলায় একই ফি আবারো প্রদান করতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

শনিবার (২ মার্চ) সকাল ১০টায় ফি নিয়ে কর্তৃপক্ষের এসব অনিয়মের প্রতিবাদে প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। পরে বিশ^বিদ্যালয়ের দায়িত্বরত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার কাছে তিন দফা দাবিতে স্মারকলিপি জমা দেন তারা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- প্রজ্ঞাপন অনুযায়ী ফি সমন্বয় করা, ইতোমধ্যে যারা অতিরিক্ত ফি জমা দিয়েছে তাদের টাকা মাস্টার্সে সমন্বয় করা এবং জমাকৃত ফি একাডেমিক শাখার খাতায় লিপিবদ্ধ না করার বিষয়ে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ২০১৯ সালে তৎকালীন প্রশাসন তীব্র আন্দোলনের মুখে বর্ধিত ফি ২০ শতাংশ সমন্বয়ের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু এখন ফি সমন্বয় নিয়ে টালবাহানা করা হচ্ছে। অনতিবিলম্বে এই ফি সমন্বয় করতে হবে। নচেৎ আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এদিকে প্রশাসনের অন্যদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দেন দায়িত্বরত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।

এদিকে একই দাবিতে সকাল সাড়ে ৯টায় বিক্ষোভ মিছিল করে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। মিছিলটি দলীয় টেন্ট থেকে শুরু হয়ে প্রশাসন ভবন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এসময় সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক নুর আলম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুখলেসুর রহমান সুইট, ইবি সংসদের সহ-সভাপতি উদয় দেবনাথ, সাদিয়া মাহমুদ মীম, দপ্তর সম্পাদক মনির হোসেন ও কোষাধ্যক্ষ আহমাদ গালিবসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইবিতে ফি সমন্বয় নিয়ে লুকোচুরি, প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন।।

আপডেট সময় : 12:53:03 pm, Saturday, 2 March 2024