Dhaka , Wednesday, 28 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে জামায়াত ইসলাম ধর্ষণ,মাদক ও চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন – এমপি খোকন তালুকদার ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালিয়াকৈরে বেতন ভাতা ও বোনাস বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর নেত্রকোনার পূর্বধলা ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি, গ্রিল কেটে টাকা লুট—সিসিটিভিতে নেই ফুটেজ মতলব উত্তরে মেঘনা নদীতে ৬৪০ মিটার অবৈধ চায়না চাই জব্দ, আটক ৮ কাউখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র গুরুতর আহত, বরিশালে প্রেরণ মতলব উত্তরে এমপি জালাল উদ্দীনের উদ্যোগে এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে এসআরবি-১৫-এর অভিযান, ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার সময়ের দাবি: সিআরএফ সভাপতি চট্টগ্রামে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধারকৃত হারানো ১০৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করলেন পুলিশ সুপার বরিশালে যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আমিনুল হক: প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি এবং বায়োগ্যাস প্লান্ট গড়ে তুলতে গুরুত্বারোপ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা ও কেক কেটে উৎসবমুখর আয়োজন। সিদ্ধিরগঞ্জে টিনশেড বাড়িতে আগুন, দুই গাভীর মৃত্যু নারায়ণগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; চার ফার্মেসিকে জরিমানা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

ইবিতে এবার গাছ লাগিয়ে গাছ কাটার প্রতিবাদ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:42:59 am, Tuesday, 5 March 2024
  • 275 বার পড়া হয়েছে

ইবিতে এবার গাছ লাগিয়ে গাছ কাটার প্রতিবাদ।।

ইবি প্রতিনিধি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে-ইবি-এবার অভিনব পন্থায় মঞ্চ তৈরির জন্য গাছ কেটে ফেলার প্রতিবাদ জানিয়েছে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। মঙ্গলবার-৫ মার্চ-সকাল সাড়ে ১০টায় মঞ্চ তৈরির স্থানে কাটা গাছগুলোর জায়গায় বিভিন্ন জাতের চারটি গাছের চারা রোপন করেছেন তারা। রোপনকৃত গাছগুলোতে ঝুলানো হয়েছে সতর্কবার্তাও। তাতে লেখা রয়েছে ‘গাছ কাটা নিষেধ’। 
সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান বলেন, প্রশাসনের বৃক্ষ নিধনের প্রতিবাদে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। আমরা সাংস্কৃতিক চর্চার বিরোধী নয়, তবে মঞ্চটি এমন জায়গায় স্থাপন করা হোক যেখানে একাডেমিক কার্যক্রমের বিঘ্ন না ঘটিয়ে অবাধ সাংস্কৃতিক চর্চার সুযোগ থাকবে।
এদিকে বেলা ১১টায় একই স্থানে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মানববন্ধনে গাছ কাটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
এছাড়া বৃক্ষনিধন করে মঞ্চ তৈরির পক্ষে বিপক্ষে দিনব্যাপী গণমতামত কর্মসূচি পালন করেছে ছাত্রমৈত্রী ইবি শাখা। পরবর্তীতে শিক্ষার্থীদের এসব মতামত সংযুক্ত করে প্রশাসন বরাবর স্মারকলিপি জমা দেবে সংগঠনটি৷ এছাড়া মঞ্চ তৈরির স্থান পরিবর্তনসহ পাঁচ দফা দাবিতে প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের জোট ঐক্যমঞ্চ।
ঐক্যমঞ্চের আহবায়ক রাবেয়া আক্তার বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক এবং সবাই যাতে সুন্দরভাবে সাংস্কৃতিক চর্চা করতে পারে। আর মঞ্চ তৈরির স্থান পরিবর্তন করে শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ নষ্ট না হয় এমন জায়গায় মঞ্চ তৈরি করতে হবে।  এবং যে গাছগুলো কাটা হয়েছে তার সমপরিমাণ অর্থের গাছ লাগাতে হবে।
উল্লেখ্য, বৈশাখী মঞ্চ তৈরি করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই যুগের পুরনো তিনটি কড়ইগাছ কেটে ফেলা হয়েছে৷ এছাড়াও মঞ্চ তৈরির জন্য বেছে নেওয়া হয়েছে দুই একাডেমিক ভবনের মাঝের জায়গা। এ নিয়ে গত দুইদিন ধরে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি দেওয়াসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫

ইবিতে এবার গাছ লাগিয়ে গাছ কাটার প্রতিবাদ।।

আপডেট সময় : 11:42:59 am, Tuesday, 5 March 2024