Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত স্পেনের ভোটিং প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ ইয়ামালের বাবার স্কুলে থাকতেই পাইলট, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল নাথালিয়ার স্বর্ণের চাহিদায় ভাটা, কমল বার ও কয়েন কেনার পূর্বাভাস শুধু ‘স্যরি’ বললেই কি মুছে যায় মনের কষ্ট? ‘ও আমাকে মা-বাবার চেয়েও বেশি বোঝে’ সরাইলে পাগলা কুকুরের কামড়ে নারীসহ ৮ জন আহত, এলাকায় আতঙ্ক কালিয়াকৈরে তুরাগ নদীতে বন্ধুদের সাথে সাতার কাটতে গিয়ে নিখোজ গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকের ধাওয়া-পাল্টা ধাওয়া সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই রূপগঞ্জে সিম গ্রুপের পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪ টেকনাফের সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাতের আঘাতে ১ জেলে নিহত! নবপ্রজন্মের মাঝে ইসলামের সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে – ইসলামী যুবসমাজ দুর্গাপুরে নাঈমুরের সাফল্যের হেট্রিক : টানা তিন পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নতুন ইতিহাস মধুপুরে পর্নোগ্রাফি ও ইয়াবা কারবারের অভিযোগে একজন গ্রেপ্তার, মোবাইল-ল্যাপটপ উদ্ধার পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ দুর্নীতি আড়াল করতে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ নেতাদের কুটকৌশল

  • Reporter Name
  • আপডেট সময় : 07:13:52 pm, Thursday, 23 January 2025
  • 205 বার পড়া হয়েছে

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ দুর্নীতি আড়াল করতে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ নেতাদের কুটকৌশল

সি:স্টাফ রিপোর্টার চট্টগ্রাম ব্যুরো

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন- বাংলাদেশ -আইইবি- চট্টগ্রাম কেন্দ্র। ৫ আগস্টের পর অচল অবস্থায় তৈরি হয় এ প্রতিষ্ঠানটিতে। সেখানে তিন মাস ধরে কর্মচারি-কর্মকর্তাদের বেতন, বিভিন্ন ধরনের বকেয়া বিলসহ নিয়মিত কার্যক্রমের চালাতে সংকট তৈরি হয়। এ দূর অবস্থা থেকে প্রতিষ্ঠানটি সচল করতে উদ্যোগে নেন সেখানকার সিয়িনর কয়েকজন প্রকৌশলী। নতুন কমিটি গঠন করতে প্রস্তুতি নিলে ভাড়া করা লোকজন দিয়ে চালায় হামলা। সম্প্রতি নতুন কমিটি গঠন করা হলে দ্বিতীয় দফা হামলা চালায় সেখানে। নেতাদের অনিয়ম ও দুর্নীতি ঢাকতে পরিকল্পিতভাবে হামলার ছক আঁকেন আওয়ামী লীগ সমর্থিত নেতারা।

অভিযোগ রয়েছে- আইইবি এসব অচল অবস্থার তৈরিতে মূল ভুমিকায় রয়েছেন- প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লাহ। বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি প্রকৌশলী মো. হারুনের নিকট আত্মীয় হন এই আতিকুজ্জামান বিল্লাহ- প্রকৌশলী সোহান আহমেদ টিটু, প্রকৌশলী মুনতাসীর মামুন ও প্রকৌশলী শহিদুজ্জামান কিরণ।

গত ৫ আগস্ট সরকার পতনের পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-বাংলাদেশ -আইইবি- চট্টগ্রাম কেন্দ্র কমিটি গঠন না হওয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়। ওই সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারির বেতন না দেয়ায় এক ধরনের কঠিন পরিস্থিতি পড়তে হয়েছে প্রতিষ্ঠানটিকে। তিনমাস বকেয়া বিদ্যুৎ ও টেলিফোন বিল পরিশোধ না করায় সংযোগ কেটে দেয়া হয়।

২০২৪ সালের ১৪ ডিসেম্বর আইইবির কমিটি গঠনের ইস্যুর জেরে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ -এ্যাব- এর সিনিয়র সদস্য প্রকৌশলী সাখাওয়াত হোসেন, প্রকৌশলী দুলাল হোসেনসহ তিনজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন প্রকৌশলী সোহান আহমেদ টিটুর নেতৃত্বে কয়েকজন প্রকৌশলী। সোহান আহমেদ টিটু একসময়ের ছাত্রলীগের ক্যাডার ছিলেন। সংগঠনটির অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গের দায়ে এর আগেও আইইবির সদস্য পদ বাতিল হয়েছিল। সবশেষ গত ১১ জানুয়ারি একই ইস্যু ধরে আবারও আরেক দফায় সিনিয়র সদস্য প্রকৌশলী রাশেদ আলমের ওপর হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

যারা আইইবিকে অচলবস্থা করতে গোপনে ঢিল ছুঁড়েছিলেন
এদিকে প্রকৌশলী মো. হারুন ছিলেন সাবেক পিডিবি নির্বাহী প্রকৌশলী। তিনি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সক্রিয় নেতা ছিলেন। ওই সময় বঙ্গবন্ধু প্যানেল থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তিনি; বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ চট্টগ্রামের সেক্রেটারি ছিলেন ও সাবেক যুবলীগ নেতা মো. শাহজাহান; আরেক সিনিয়র প্রকৌশলী এয়াকুব সিরাজদ্দৌলা। তিনি ছিলেন আওয়ামীলী লীগের সক্রিয় একজন সুবিধাভোগি নেতা। আওয়ামীলীগ সরকারের আমলে যখনই এ্যাবের পক্ষে সরকার বিরোধী কোনো কর্মসূচি ঘোষণা করলে তখন ওইসব প্রোগ্রামের তিনি অজুহাত দেখিয়ে প্রায় অনুপস্থিত থাকতেন।

যেভাবে অরাজকতা তৈরি করে দুর্নীতি ধামাচাপা দেয়ার অপকৌশল
আইইবিতে নানা বিশৃ্খলার পরিস্থিতি তৈরি করে সুবিধা নিতে চেয়েছিল বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি প্রকৌশলী মো. হারুন ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সেক্রেটারি যুবলীগ নেতা মো. শাহজাহান। একইসঙ্গে প্রতিষ্ঠানটির আওয়ামীলীগ সরকারের আমলে সময় দুর্নীতি, নিয়ম বর্হিভুতভাবে কক্সবাজারের জায়গা বিক্রি ও আইইবির চট্টগ্রাম কেন্দ্রের নিচে রেস্টুরেন্ট বরাদ্দ নিয়ে দুর্নীতি ধামাচাপা দেয়ার জন্য সম্প্রতি পরপর দুবার হামলার ঘটনা অপকৌশল হিসেবে কাজ করেছিলেন এই দুই নেতার।

নতুন কমিটিকে যা করতে হবে সদস্যদের অভিমত
৫ আগস্টের বিপ্লবের পর আওয়ামী লীগের দোসররা দুদক থেকে বাঁচতে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। অনেকে আত্মগোপনে থেকে আইইবিতে বিশৃঙ্খলা তৈরি করতে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন। পূর্বের কমিটির অনিয়ম ও দুর্নীতির তদন্ত কমিটি গঠন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় হলো নতুন কমিটির প্রধান কাজ।

এই বিষয়ে জানতে চাইলে আইইবির নব কার্যকরী কমিটির ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী রফিকুল ইসলাম আমার দেশকে বলেন, ‘আইইবি সুষ্ঠ পরিবেশ করতে নির্দিষ্ট গুটিকয়েক সদস্য অতর্কিত হামলার করে এসব বিশৃঙ্খলা তৈরি করছে বারবার। তারা বহিরাগতদের এনে এই পর্যন্ত দুবার সিনিয়র নেতাদের ওপরে ন্যাক্কার হামলা করেছে, যা অত্যন্ত দুঃখজনক। হামলার ঘটনায় থানায় জিডি করা হয়। তারা মূলত দীর্ঘদিনের ঐতিহ্যবাহি এই প্রতিষ্ঠানটি অচল করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের অংশ হিসেবে সিনিয়র নেতাদের ওপরে হামলা করা হয়।’

হামলার সঙ্গে জড়িতদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে প্রকৌশলী রফিকুল ইসলাম আমার দেশকে বলেন, ‘ আইইবি চট্টগ্রাম কেন্দ্রের পরবর্তি কাউন্সিল মিটিংয়ে এব্যাপারে সিদ্ধান্ত নিয়ে তদন্ত টিম গঠন করা হবে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ দুর্নীতি আড়াল করতে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ নেতাদের কুটকৌশল

আপডেট সময় : 07:13:52 pm, Thursday, 23 January 2025