Dhaka , Tuesday, 10 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের আরশি জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম, এবার লক্ষ্য সিঙ্গাপুরে বিশ্বজয় ফটিকছড়ির রোজি আকতার গণধর্ষণ ও হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ২২ বছর পর গ্রেফতার রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮ হাসিনা দেশে ফেরার পরিস্থিতিতে নেই এবার বরিশাল প্রেসক্লাবের অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকরা: স্বৈরাচারমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ শিক্ষককে পুলিশে সোপর্দ পুনর্ভর্তি ও সেশন ফি আতঙ্কে অভিভাবকরা, বরিশালসহ সারাদেশে একই চিত্র কক্সবাজার পৌর নেজামে ইসলাম পার্টির কমিটি নবায়ন, আমীর খালেদ সাইফী ও সম্পাদক ইউছুফ মক্কী রেজুখালে চেকপোস্টে পেটের ভেতরে ২,৩৪৫ ইয়াবাসহ দুই বোন আটক দক্ষিণ মিঠাছড়িতে দফাদার ও গ্রাম পুলিশের অবসরকালীন বিদায় সংবর্ধনা সাদা মাটি পাহাড়ের পর্যটন শিল্পের উন্নয়নে ডেপুটি স্পিকারের একগুচ্ছ পরিকল্পনা রূপগঞ্জে ২৫ কোটি টাকার সড়কের মাঝখানে শতাধিক বিদ্যুতের খুঁটি \ ভোগান্তিতে পথচারী \ দুর্ঘটনা বাড়ছে ঈদগাঁওয়ে গণশৌচাগারে সন্তান প্রসব, নবজাতক ফেলে হাসপাতালে ভর্তি মা কক্সবাজারের কলাতলীতে হোটেল-মোটেল জোনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঠাকুরগাঁওয়ে বিজিবির বিশেষ অভিযান: ২৪০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা আজমেরী বাসে হঠাৎ আগুন বোয়ালমারীতে দুই বেকারি সিলগালা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা জমি বিক্রি করে টাকা দিতে রাজি না হওয়ায়, মাকে হত্যার অভিযোগ- আদালতের নির্দেশে তিন মাস পরে লাশ উত্তোলন”- তদন্তে সিআইডি” সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার রূপগঞ্জে বিআরটিসি বাসে অগ্নিসংযোগ সোনারগাঁওয়ে চুরির অপবাদে পিটিয়ে হত্যার ঘটনায় এশিয়া মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন লক্ষ্মীপুরে আনন্দ পরিবহনের বাস উল্টে ৩ জন নিহত আহত ১৫ রামগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্যক্তিগত কারণ দেখিয়ে রামগঞ্জ পৌর এনসিপি সদস্য সচিবের পদত্যাগ সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই শরীফুল ইসলাম

আশ্রয় প্রকল্পের জায়গা দখল করে জোরপূর্বক বাড়ি নির্মাণ, প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকির অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:38:32 pm, Tuesday, 25 March 2025
  • 206 বার পড়া হয়েছে

আশ্রয় প্রকল্পের জায়গা দখল করে জোরপূর্বক বাড়ি নির্মাণ, প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকির অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১ নং পুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে আশ্রয় প্রকল্পের জায়গা দখল করে জোরপূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দারা প্রাণনাশের হুমকির শিকার হচ্ছেন।

জানা গেছে, চার বছর আগে সরকার ভূমিহীন ও অসহায় ৪০টি পরিবারকে পুনর্বাসনের জন্য আশ্রয় প্রকল্পে বসবাসের সুযোগ দেয়। তবে সম্প্রতি একটি চক্র আশ্রয়ন প্রকল্পের আশপাশের ফাঁকা জায়গা এবং প্রকল্পের গাছ কেটে রাতের আঁধারে অবৈধভাবে বাড়ি নির্মাণ করছেন।

ফলে প্রকল্পের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে এবং তারা জনদুর্ভোগের শিকার হচ্ছেন। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত কয়েকজন নারী-পুরুষ উপজেলা নির্বাহী কর্মকর্তার -ইউএনও- কাছে লিখিত অভিযোগ দেন। কিন্তু অভিযোগ দেওয়ার পরপরই তাদের অভিযোগ তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। হুমকিদাতারা নারী বাসিন্দাদের গায়ে হাত তুলতেও চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় বহিরাগত দিলদার হোসেন ভুট্টু সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জানা যায়, দিলদার হোসেনের বিরুদ্ধে আগেও বাঁশখালী থানায় একাধিক মামলা রয়েছে।

বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা -ইউএনও- জমশেদুল আলম বলেন, “ঘটনার সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আশ্রয় প্রকল্পের বাসিন্দাদের নিজস্ব খতিয়ানভুক্ত জমি দেওয়া হয়েছে। কেউ তাদের বাড়ি দখল করতে পারবে না।

এদিকে, নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ভুক্তভোগীরা বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি  করেছেন বলে জানান, বর্তমান সাধারণ ডাইরি টি তদন্তাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের আরশি জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম, এবার লক্ষ্য সিঙ্গাপুরে বিশ্বজয়

আশ্রয় প্রকল্পের জায়গা দখল করে জোরপূর্বক বাড়ি নির্মাণ, প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকির অভিযোগ

আপডেট সময় : 03:38:32 pm, Tuesday, 25 March 2025