Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

আশুলিয়ায় প্রীতি গ্রুপে বিস্ফোরণ: নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 09:06:39 pm, Wednesday, 23 September 2026
  • 13 বার পড়া হয়েছে

মোঃ আসিফুজ্জামান আসিফ,

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের কারখানা প্রাঙ্গণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৯ জনের পরিবারের জন্য অবিলম্বে আর্থিক ক্ষতিপূরণ, আহতদের সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার বহন, নিহতদের পরিবারকে সরকারি অনুদান ও পুনর্বাসন এবং শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও শোক র‍্যালি করেছেন শ্রমিক নেতাকর্মীরা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৭টায় জামগড়ার এফএনএফ ট্রেন্ড ফ্যাশন লিমিটেড (প্রীতি গ্রুপ) কারখানার প্রধান ফটকের সামনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, আশুলিয়া থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে শুধু সহানুভূতি জানালেই হবে না, তাদের ন্যায্য ও যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে। একই সঙ্গে স্বজন হারানো পরিবারগুলোর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

তারা আরও বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকের জীবন ও নিরাপত্তা কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। শিল্পকারখানায় গ্যাস সিলিন্ডারসহ ঝুঁকিপূর্ণ সরঞ্জাম ব্যবহারে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে। নিয়মিত পরিদর্শন ও তদারকির মাধ্যমে কারখানাগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বক্তারা নিহতদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ প্রদান, আহতদের বিনামূল্যে ও পূর্ণাঙ্গ চিকিৎসা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে দুর্ঘটনার কারণ সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে ভবিষ্যতে এমন প্রাণহানি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি আফজাল হোসাইন, ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শেখ মো. আল আমিনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে নিহতদের স্মরণে শোক র‍্যালি বের করা হয়। এতে অংশ নেওয়া শ্রমিক ও নেতাকর্মীরা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং ক্ষতিপূরণ, চিকিৎসা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

উল্লেখ্য, আশুলিয়ার জামগড়ায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে নুর ইসলাম (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যমতে, কারখানা প্রাঙ্গণে দেয়ালের পাশে সারিবদ্ধভাবে রাখা লরিগুলোর একটি থেকে আগুনের সূত্রপাত হয়। এর মধ্যে ৪ নম্বর লরিতে প্রথম বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস জানিয়েছে, লরিতে ব্যবহৃত সিলিন্ডারগুলো মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

আশুলিয়ায় প্রীতি গ্রুপে বিস্ফোরণ: নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মানববন্ধন

আপডেট সময় : 09:06:39 pm, Wednesday, 23 September 2026