
মোঃ হাচান আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি,
খাগড়াছড়ির আলুটিলার সাপমারা এলাকায় মালবাহী একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে চন্দন দত্ত নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চন্দন দত্ত খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়কের বসুন্ধরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মালবাহী জিপটি সাপমারা এলাকায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে চন্দন দত্তের মরদেহ উদ্ধার করেন।
মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোবারক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে দুর্ঘটনার সঠিক কারণ এবং জিপটিতে অন্য কেউ ছিলেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


























