Dhaka , Saturday, 29 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ফরিদপুরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জামায়াতে-ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, তদন্ত প্রতিবেদনে যা আছে নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস চর্মরোগ বাড়াতে পারে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সুস্থ ত্বকের জন্য সুষম খাবারের পরামর্শ সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সৌদি রিয়াল লুট, “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারের মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অধিকার আদায়ের দাবিতে কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ

আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল

  • Reporter Name
  • আপডেট সময় : 07:40:11 pm, Saturday, 29 August 2026
  • 9 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের প্রধান মোহন ভাগবতের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

‘আহেড ফোরাম’ নামের একটি সংগঠন এ সমাবেশের আয়োজন করেছে। আয়োজকদের দাবি, বিশ্বজুড়ে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়াই তাদের উদ্দেশ্য। তবে যুক্তরাষ্ট্রের কয়েকটি মানবাধিকার সংগঠন এবং নিউইয়র্কের মেয়র জোহরান মামদানী এ আয়োজনের বিরোধিতা করেছেন।

সমালোচকদের অভিযোগ, ভারতে মুসলিম ও খ্রিস্টানসহ সংখ্যালঘুদের ওপর বিভিন্ন ধরনের নিপীড়নের ঘটনায় আরএসএসের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে। তাদের মতে, এমন একটি সংগঠনের প্রধানের মুখে শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

নিউইয়র্কের প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানীও অনুষ্ঠানের বিষয়ে আপত্তি জানিয়েছেন। তিনি বলেন, কোনো ধরনের বিদ্বেষমূলক বা উগ্র মতাদর্শের প্রচার তিনি সমর্থন করেন না।

এদিকে ‘হিন্দুস ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, মোহন ভাগবত ভারতের সব হিন্দু ধর্মাবলম্বীর প্রতিনিধিত্ব করেন না। সংগঠনটির পক্ষ থেকেও অনুষ্ঠানটি নিয়ে আপত্তি জানানো হয়েছে।

আয়োজক ‘আহেড ফোরাম’ নিজেদের একটি সাধারণ সাংস্কৃতিক সংগঠন হিসেবে পরিচয় দিলেও সমালোচকদের দাবি, সংগঠনটির নেতাদের সঙ্গে আরএসএসের সরাসরি যোগাযোগ রয়েছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পরিসরে নিজেদের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে এবং ভারতে সংখ্যালঘুদের অধিকার নিয়ে ওঠা অভিযোগের প্রভাব কমাতে পশ্চিমা দেশগুলোতে বড় পরিসরের এমন আয়োজন করা হচ্ছে। ফলে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের অনুষ্ঠানটি ঘিরে রাজনৈতিক ও মানবাধিকার বিতর্ক আরও জোরালো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার

আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল

আপডেট সময় : 07:40:11 pm, Saturday, 29 August 2026