Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনা: চার বছরেও ঝালকাঠিতে নৌ ফায়ার স্টেশন নির্মাণ হয়নি ভয়াল ২৪ ডিসেম্বরের স্মৃতি আজও কাঁদায় সুগন্ধার পাড়

  • Reporter Name
  • আপডেট সময় : 06:46:47 pm, Wednesday, 24 December 2025
  • 100 বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
আজ ২৪ ডিসেম্বর। ঝালকাঠির সুগন্ধা নদীতে সংঘটিত স্মরণকালের ভয়াবহ লঞ্চ দুর্ঘটনার চার বছর পূর্ণ হলো। ২০২১ সালের এই দিনে ভোররাতে যাত্রীবাহী লঞ্চ ‘অভিযান-১০’-এ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ অর্ধশতাধিক যাত্রী প্রাণ হারান। ভয়াল সেই রাতের স্মৃতি আজও সুগন্ধা নদীর ঢেউয়ে ভাসে, কাঁদায় নিহতদের স্বজনদের।
২০২১ সালের ২৪ ডিসেম্বর ভোর আনুমানিক ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী তিনতলা বিশিষ্ট যাত্রীবাহী লঞ্চ অভিযান-১০ ঝালকাঠি সদর উপজেলার দিয়াকুল গ্রাম সংলগ্ন সুগন্ধা নদীতে পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো লঞ্চে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারান নারী ও শিশুসহ প্রায় ৫০ জন যাত্রী। প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেও শতাধিক যাত্রী ও লঞ্চের স্টাফ আহত হন। নিহতদের বেশির ভাগই বরগুনা জেলার বাসিন্দা। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার হওয়ায় আগের দিন ২৩ ডিসেম্বর পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে রাজধানী ঢাকা থেকে দক্ষিণ জনপদের উদ্দেশে রওনা হয়েছিলেন অনেকে। কিন্তু গন্তব্যে পৌঁছানো হলো না বহু মানুষের।
দুর্ঘটনার পরপরই সুগন্ধা নদীর পাড়ের স্থানীয় বাসিন্দারা, ঝালকাঠি ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। নদী থেকে মরদেহ উদ্ধার করে তীরে আনা হয়। ঝালকাঠি লঞ্চঘাট, দিয়াকুলের চর, কলেজ খেয়াঘাট, হাসপাতাল ও লাশকাটা ঘরে ছড়িয়ে পড়ে নিহতদের স্বজনদের হৃদয়বিদারক আহাজারী।
এই ভয়াবহ দুর্ঘটনার পর নৌপথে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ঝালকাঠিতে একটি নৌ ফায়ার স্টেশন নির্মাণের দাবি জোরালো হয়। ঝালকাঠি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নৌ ফায়ার স্টেশন স্থাপনের প্রস্তাব পাঠালেও চার বছর পেরিয়ে গেলেও তা আজও ফাইলবন্দি হয়ে রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথ এখনো ঝুঁকির মধ্যেই রয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের অভিযোগ, অভিযান-১০ দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে যদি দ্রুত নৌ ফায়ার স্টেশন নির্মাণ করা হতো, তবে ভবিষ্যতে এমন দুর্ঘটনায় জানমালের ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব হতো।
ঘটনার চার বছর পেরোলেও অভিযান-১০-এর সেই ভয়াল রাতের স্মৃতি আজও সুগন্ধা নদীর ঢেউয়ে ভাসে, আর প্রতি বছর ২৪ ডিসেম্বর এলেই নতুন করে বেদনায় ভেঙে পড়েন নিহতদের পরিবার-পরিজন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনা: চার বছরেও ঝালকাঠিতে নৌ ফায়ার স্টেশন নির্মাণ হয়নি ভয়াল ২৪ ডিসেম্বরের স্মৃতি আজও কাঁদায় সুগন্ধার পাড়

আপডেট সময় : 06:46:47 pm, Wednesday, 24 December 2025