Dhaka , Wednesday, 9 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কাউখালীতে নতুন পিসি গার্ডার সেতু নির্মাণ: ১৪ সেপ্টেম্বরের মধ্যে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় স্যানমার্কস মডেল: লালমনিরহাটে ডিপিএইচই ও ইউনিসেফের দিনব্যাপী জেলা সম্মেলন অপরাধ দমনে ধারাবাহিক সাফল্য: তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জমির আবাদ কমাই দিছি, চুরি কইরা খামু এহন ” মানিকগঞ্জে অতিরিক্ত সার ক্রয়ে বাধ্য করায় কৃষকের আক্ষেপ লালমনিরহাটে সমবায় সমিতির অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি সীতাকুণ্ডে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেফতার; দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার শিশুদের পেটে ইয়াবা পাচার: চট্টগ্রামে মূলহোতা আটক, ৬,৬১৫ পিস ইয়াবা উদ্ধার শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ সরকার – মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাঁধনের উপর হামলাকারী মনিরুলের গ্রামের বাড়ি তালা বদ্ধ পলাতক পরিবার। CHAYANAGAR RAILWAY STATION হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে

অপরাধ দমনে ধারাবাহিক সাফল্য: তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের

  • Reporter Name
  • আপডেট সময় : 10:45:12 am, Wednesday, 9 September 2026
  • 7 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,

কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে নেত্রকোণা জেলায় তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন সীমান্তবর্তী দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। ধারাবাহিক সাফল্যের মধ্য দিয়ে তিনি অর্জন করেছেন শ্রেষ্ঠত্বের হ্যাটট্রিক।
আগস্ট মাসে দুর্গাপুর থানার সার্বিক পুলিশি কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে তাকে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পুলিশ নেত্রকোনা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ খন্দকার শাকের আহমেদের হাতে সম্মাননা তুলে দেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, আগস্ট মাসে দুর্গাপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তারসহ সার্বিক পুলিশি কার্যক্রমের দক্ষতা ও কর্মতৎপরতা মূল্যায়ন করা হয়। এসব ক্ষেত্রে সক্রিয়তা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবেই তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।
এর আগে নেত্রকোণা জেলায় আরও দুইবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পাশাপাশি ময়মনসিংহ বিভাগীয় রেঞ্জেও দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি হওয়ার গৌরব অর্জন করেছেন খন্দকার শাকের আহমেদ। এবার তৃতীয়বারের মতো নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে তিনি তার সাফল্যের ধারাবাহিকতায় নতুন মাইলফলক যোগ করেছেন।
পুরস্কার গ্রহণের পর ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, এই অর্জন শুধু আমার একার নয়; দুর্গাপুর থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছি। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।
দুর্গাপুর একটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের দায়িত্ব ও চ্যালেঞ্জ দুটিই গুরুত্বপূর্ণ। সীমান্তকেন্দ্রিক বিভিন্ন বিষয়, মাদকবিরোধী কার্যক্রম, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত তৎপরতা প্রয়োজন হয়। এমন বাস্তবতায় ধারাবাহিকভাবে তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়াকে দুর্গাপুর থানার জন্য গৌরবের অর্জন হিসেবে দেখছেন স্থানীয়রা।
স্থানীয়দের মতে, দায়িত্ব পালনে সক্রিয়তা, অপরাধ দমনে তৎপরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক কার্যক্রমের প্রতিফলনই এই স্বীকৃতি। এ অর্জনে দুর্গাপুর থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।
তৃতীয়বারের মতো নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় খন্দকার শাকের আহমেদকে দুর্গাপুর থানার পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। তারা তার এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও দুর্গাপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে নতুন পিসি গার্ডার সেতু নির্মাণ: ১৪ সেপ্টেম্বরের মধ্যে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ

অপরাধ দমনে ধারাবাহিক সাফল্য: তৃতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি খন্দকার শাকের

আপডেট সময় : 10:45:12 am, Wednesday, 9 September 2026