Dhaka , Sunday, 9 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে আব্দুর রহমান খাঁন সাবেক এনবিআর চেয়ারম্যান মধুপুরে ডায়রিয়ায় আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ হাসপাতালে দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব শ্রীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আহ্বায়কের ওপর হামলার অভিযোগে যুবদল নেতা তোফানকে কারণ দর্শানোর নোটিশ পাতে মাংস কম দেওয়া নিয়ে বিয়ের আসরে তুলকালাম, সংঘর্ষে আহত ৩ হাসপাতালের সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতায় মাগুরায় সিভিল সার্জন ডা. শামীম কবিরের সারপ্রাইজ পরিদর্শন জুলাই গণ-অভ্যুত্থান দিবস: রূপগঞ্জে দীপু ভূঁইয়ার নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও লাখো জনতার উল্লাস রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ভাংচুর লুটপাট রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর কাল, প্রস্তুত সাত ভেন্যু প্রধানমন্ত্রীকে বরণে চউকের সব প্রস্তুতি সম্পন্ন ৫ লাখ টাকা যৌতুক দাবি, স্ত্রীকে এক কাপড়ে ঘরছাড়া করার অভিযোগ ফতুল্লায় দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও সাড়ে ৭ লাখ টাকা লুট ফতুল্লায় বন্ধ গোডাউন থেকে গলিত লাশ উদ্ধার, আটক ২ মির্জাপুরে আর্ন এন্ড লিভের পক্ষ থেকে শাহাদতকে ৭ হাজার ৬ শত টাকার হুইলচেয়ার বিতরণ তিস্তা মহাপরিকল্পনায় গতি: অল্পদিনেই শুরু হচ্ছে পাইলট প্রকল্পের কাজ শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে তরুণীদের দিয়ে পর্নো ভিডিও তৈরি: স্বামী-স্ত্রী, দুই ছেলেসহ ৫ জন গ্রেপ্তার , ৪ তরুণী উদ্ধার বাবার মারধর সইতে না পেরে ৫০০ রুপি পকেটে ঘর ছাড়েন রবি কিষাণ, এরপর যা হলো… নাইটক্লাবে মারামারি করে বিপদে ইংল্যান্ডের স্ট্রাইকার নতুন সমরাস্ত্র পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র পোশাকশিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দ. কোরিয়া ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা হাসিনা চাইলেই কী দেশে ফিরতে পারবেন? সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ রূপগঞ্জে বসতভিটায় বালু ফেলার প্রতিবাদে থানার সামনে গণঅভিযোগ ও মানববন্ধন টাঙ্গাইলের মধুপুর শহর অটোরিকশার দখলে মহন গ্রামের একমাত্র সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে ৩০০ পরিবারের মানুষ প্রচলিত আইনের কাঠগড়াতেই নিশ্চিত করা হবে বিগত সব নৃশংসতার বিচার: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর হেলাল প্রধানমন্ত্রীর সফর সফল করতে দিনরাত মাঠে ডিসি জাহিদুল ইসলাম মিঞা

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরাইলে বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে র‍্যালি ও আলোচনা সভা

  • Reporter Name
  • আপডেট সময় : 11:55:46 am, Thursday, 6 August 2026
  • 9 বার পড়া হয়েছে

আব্বাস উদ্দিন,

ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইলে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা সদরের গার্লস স্কুলের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া।
সভায় বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুর রহিম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মশিউর রহমান মাস্টার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল। আরোও উপস্থিত ছিলেন জিয়া পরিষদ সভাপতি আব্বাস উদ্দিন, সিনিয়র যুগ্ন-আহবায়ক কামাল খন্দকার, আব্দুল বারিক, তাবুক সভাপতি জামাল খন্দকার এবং ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, যুবদল নেতা মিন্টু, । এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভায় আলহাজ্ব মো. আনোয়ার হোসেন মাস্টার ৫ আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, ছাত্র-জনতা, রাজনৈতিক নেতা-কর্মী এবং দেশের সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশ ছেড়ে যেতে বাধ্য হয়। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণের পাশাপাশি দেশের স্বাধীনতার রক্তাক্ত ইতিহাসও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
তিনি সরাইল উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের অধিকাংশ কর্মকর্তার কাজের প্রশংসা করে অভিযোগ করেন, কিছু কর্মকর্তা উৎকোচের মাধ্যমে ব্যক্তিস্বার্থ হাসিলে ব্যস্ত রয়েছেন। তাদের উদ্দেশে তিনি বলেন, সময় থাকতে নিজেদের সংশোধন করুন, অন্যথায় জনগণ আন্দোলনের মাধ্যমে জবাব দেবে।
সরাইলবাসীর উদ্দেশে আনোয়ার হোসেন মাস্টার বলেন, “আপনাদের সুখে-দুঃখে, আপদে-বিপদে আমি সবসময় পাশে আছি। দিন হোক বা রাত, যখনই ডাকবেন, আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।”
তিনি আরও বলেন, তাঁর তিন সন্তান চিকিৎসক এবং তারা সাধারণ মানুষের চিকিৎসাসেবায় সহযোগিতা করবেন। চিকিৎসাজনিত যেকোনো প্রয়োজনে তাঁর সন্তানদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা-পরামর্শ গ্রহণের আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “আপনাদের ঘাম ঝরার আগে আমার রক্ত ঝরবে, ইনশাআল্লাহ।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খেলাধুলা ও বই পড়ার মাধ্যমে আগামী প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হবে আব্দুর রহমান খাঁন সাবেক এনবিআর চেয়ারম্যান

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরাইলে বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : 11:55:46 am, Thursday, 6 August 2026